আর্জেন্টিনা-স্পেনের মেগা ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:১০ এএম

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ তুঙ্গে।

ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে আইশোস্পিড এবং পোস্ট ম্যালোনের পারফরম্যান্স গ্যালারিতে যে উন্মাদনা ছড়িয়েছিল, বিরতিতে তা আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে মঞ্চে হাজির হচ্ছে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর মতো মেগা পপ তারকারা। প্রথমার্ধ শেষে ম্যাচ এখন মাঠ থেকে সরাসরি পপ গ্ল্যামারের রাজত্বে!

খেলার প্রথমার্ধের চিত্রনাট্য পুরোপুরি নাটকীয়তায় ঠাসা। ম্যাচের শুরুর ১০ মিনিট থেকেই বল পজেশনে স্পেনের টিকিটাকার দাপট ছিল স্পষ্ট। তবে গ্যালারি কাঁপানো আলবিসেলেস্তে সমর্থকদের মুহুর্মুহু গগনবিদারি চিৎকারে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে বেশ ক’বার স্প্যানিশ ডিফেন্সের বুকে কাঁপন ধরায়। মাঝমাঠে কড়া কড়া ট্যাকেলের কারণে ম্যাচটি একসময় বেশ খিটখিটে ও ফাউল-জর্জরিত হয়ে ওঠে।

প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন স্পেনের ১৯ বছর বয়সী বিস্ময়বালক লামিন ইয়ামাল। ম্যাচের শুরুর দিকেই আর্জেন্টিনার রক্ষণকে ফাঁকি দিয়ে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও তা হেলায় নষ্ট করেন এই তরুণ তুর্কি।


অবশ্য আর্জেন্টাইন ডিফেন্ডাররা ইয়ামালকে এক ইঞ্চি জমিও দেননি; যখনই তিনি বল ছুঁয়েছেন, তখনই তাঁর ওপর বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়েছেন ডি পল-তাগলিয়াফিকোরা। তবে প্রথমার্ধের সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে আর্জেন্টিনা। চোটের করাল গ্রাসে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দলের অন্যতম সেরা রক্ষন-সেনা লিসান্দ্রো মার্টিনেজ, যা স্কালোনির কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে।

সব নজর এখন ফুটবল জাদুকর লিওনেল মেসির ওপর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ মাঠে নামছে বিগত ৬৪ বছরের ইতিহাস ভেঙে পেলের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মহাকাব্যিক লক্ষ্য নিয়ে, যা হবে তাদের চতুর্থ বিশ্বখেতাব।


অন্যদিকে, স্পেনের সামনেও রয়েছে এক অনন্য ইতিহাস গড়ার হাতছানি। আজ জিতলে তারা শুধু তাদের দ্বিতীয় বিশ্বকাপই ঘরে তুলবে না, বরং ফুটবল ইতিহাসের প্রথম দেশ হিসেবে পুরুষ ও নারী—উভয় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার একক গৌরব অর্জন করবে।

প্রথমার্ধ গোলশূন্য হলেও প্রথমার্ধের এই বারুদ ঠাসা লড়াই এবং চোট-আঘাতের নাটকীয়তা প্রমাণ করছে, দ্বিতীয়ার্ধে কাপের লড়াইয়ে রক্তক্ষয়ী এক মহাযুদ্ধ হতে চলেছে!

একাত্তর/এআরএস
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর