রোনালদো-জর্জিইনার বহুল প্রতীক্ষিত বিয়ে নিয়ে তোলপাড়!

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর হয়তো মিলতে যাচ্ছে খুব শিগগিরই।

বিশ্বজুড়ে জোরালো গুঞ্জন চাউর হয়েছে, চলতি সপ্তাহান্তেই নাকি বান্ধবী জর্জিইনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আল নাসর ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো!


পর্তুগিজ ও ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী শনিবার অর্থাৎ আট আগস্ট রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপে অত্যন্ত গোপনীয়তার সাথে আয়োজন করা হতে পারে এই জমকালো বিয়ে। যদিও সিআর সেভেন বা জর্জিইনা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি, তবে বিনোদন ও ক্রীড়া জগতে এই খবর এখন সবচেয়ে ‘হট টপিক’।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ ও পর্তুগিজ মিডিয়ার প্রতিবেদন অনুসারে, রোনালদোর জন্মশহর ফুঞ্চলের ঐতিহাসিক ফুঞ্চল ক্যাথেড্রালে ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে পাঁচ তারকা খচিত বিলাসবহুল স্যাভয় প্যালেস হোটেলে।


গুঞ্জনের আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে ওই বিলাসবহুল হোটেলের একটি সাম্প্রতিক নোটিশ। শুক্রবার ও শনিবার বিশেষ একটি ব্যক্তিগত অনুষ্ঠানের অজুহাতে হোটেলের দুটি পুরো ফ্লোর এবং বার এলাকা সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। নিরাপত্তার এমন কড়াকড়ি দেখে সবাই নিশ্চিত ধরে নিচ্ছেন, স্যাভয় প্যালেসেই বসছে রোনালদোর রয়াল ওয়েডিং রিসেপশন!

মাদেইরা দ্বীপটি রোনালদোর হৃদয়ের অত্যন্ত কাছের এক টুকরো স্মৃতি। এই দ্বীপেই এক দরিদ্র পরিবারে জন্ম নিয়ে শৈশব কাটিয়েছেন তিনি, সেখান থেকেই শুরু করে বিশ্বজয়ের ইতিহাস রচনা করেছেন। দ্বীপে রয়েছে তাঁর নামে আস্ত একটি মিউজিয়াম এবং বিমানবন্দর। দীর্ঘ পথ পরিক্রমা শেষে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিতে নিজের জন্মমাটিতে ফিরে আসা রোনালদোর জন্য হবে এক আবেগঘন ও পূর্ণতার মুহূর্ত।


২০১৬ সালে মাদ্রিদের এক গুচির শো-রুমে জর্জিইনার সাথে প্রথম দেখা হয় রোনালদোর। এরপর ২০১৫ সালের আগস্টে জর্জিইনা একটি বিশাল হীরের আংটি পরা ছবি শেয়ার করে বাগদানের আভাস দেন। পরে রোনালদো নিজেও জানান, তার মেয়েরাই তাঁকে জর্জিইনাকে প্রস্তাব দেওয়ার জন্য উৎসাহিত করেছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সম্প্রতি এক 'ফাঁস' হাওয়া দাওয়াতপত্রের তালিকা ভাইরাল হয়েছে, যা বিয়ের আলোচনাকে এক নতুন মাত্রা দিয়েছে।


সেই তালিকায় রিয়া পারফর্মার রিয়ানা, ড্রেক, ট্র্যাভিস স্কট, হলিউড তারকা ভিন ডিজেল, পপ কুইন জেনিফার লোপেজ, রিয়ার সাবেক সতীর্থ রিও ফার্ডিন্যান্ড থেকে শুরু করে বর্তমান ফুটবলের সেনসেশন আর্লিং হাল্যান্ড, লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগো, সাবেক ফাইটার খাবিব নুরমাগোমেদভ, প্রখ্যাত সাংবাদিক পেয়ার্স মরগ্যান এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের নাম রয়েছে!

তবে সবচেয়ে বড় চমক ও চর্চার বিষয় হলো, এই ভাইরাল তালিকায় স্থান পাননি রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি! যদিও উভয় পক্ষের কেউই অতিথির তালিকার সত্যতা স্বীকার করেননি। ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানে মূলত নিকটাত্মীয়, তাঁদের পাঁচ সন্তান এবং অতি ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানানো হবে।


পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বিয়ের ভোজের রাজকীয় মেনুতে থাকছে বিখ্যাত শেফদের হাতে তৈরি ট্র্যাডিশনাল ‘মাদেইরান’ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে স্থানীয় সুস্বাদু সামুদ্রিক মাছের নানাবিধ পদ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পরপরই যে তাঁরা বিয়ে করার পরিকল্পনা করছিলেন, সে খবর আগেই চাউর হয়েছিল। এখন পুরো বিশ্বের চোখ ফুঞ্চলের সেই ঐতিহাসিক ক্যাথেড্রালে, অবশেষে শনিবারই কি তবে কোটি অনুরাগীর স্বপ্ন সত্যি করে জর্জিইনার আঙুলে আংটি পরাবেন সিআরসেভেন?

এআরএস
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
দীর্ঘ সম্পর্কের অবশেষে শুভ পরিণয় ঘটলো। বুয়েনস এইরেসে জন্ম নেওয়া দীর্ঘদিনের প্রেমিকা ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম...
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর দেশের পরিবহন খাতে ডিজেলচালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে, দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর