অ্যানচেলত্তির সঙ্গে বিবাদ এড়িয়ে গেলেন স্ক্যালোনি!

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

বিশ্বকাপ মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটের কথার যুদ্ধ। সেই দ্বৈরথ যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে, তবে তো কথাই নেই! চলতি বিশ্বকাপে দুই চিরশত্রুর সম্ভাব্য এক হাইভোল্টেজ মহারণের আগে বাতাসটা একটু গরম করার চেষ্টা করেছিল সংবাদমাধ্যম। কিন্তু বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি এতটাই চতুর যে, প্রতিপক্ষের উসকানিমূলক মন্তব্যের মুখেও নিজেকে রাখলেন একেবারে বরফ-ঠান্ডা! কোনো বিতর্কের ফাঁদেই পা দিলেন না এই আর্জেন্টাইন জাদুকর।

ঘটনার সূত্রপাত ডালাসে অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন, অর্থাৎ এই রোববার। সংবাদ সম্মেলনে স্ক্যালোনির দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল এক বিস্ফোরক প্রশ্ন। তিন দিন আগে ব্রাজিল জাতীয় দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি হাইতির বিরুদ্ধে ম্যাচের আগে বিশ্বকাপে বিভিন্ন দলের শক্তিমত্তা বিশ্লেষণ করতে গিয়ে আর্জেন্টিনাকে টেনে এক খোঁচা মেরেছিলেন।


আনচেলত্তি বলেছিলেন, কিছু আন্ডারডগ দল আছে যারা খুব সুন্দর ফুটবল খেলছে। আমার মনে হয় এটি অত্যন্ত তীব্র বা ইনটেনসিটিপূর্ণ একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। আর্জেন্টিনা অবশ্য মাঠে অতটা ইনটেনসিটি বা আগ্রাসন নিয়ে খেলে না, তবে তারা খুব ভালো খেলে। তাদের বড় গুণ হলো প্রতিশ্রুতি, জানপ্রাণ দিয়ে লড়াই করা এবং আক্রমণাত্মক ডিফেন্স করা। আমার বিশ্বাস, এবার কোনো তারকা একাই বিশ্বকাপ নির্ধারণ করতে পারবে না।

ব্রাজিল কোচের মুখে ‘আর্জেন্টিনার ইনটেনসিটি বা তীব্রতার অভাব’- এমন মন্তব্য শোনার পর যে কোনো কোচেরই মাথা গরম হওয়ার কথা। কিন্তু স্ক্যালোনি সেখানে উল্টো হেঁটে পুরো বিতর্কটাকেই যেন এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন! তিনি হাসিমুখে দাবি করলেন, তিনি আনচেলত্তির কথার আসল সুর ধরতে পেরেছেন।

স্ক্যালোনি বেশ রসিয়েই উত্তর দিলেন, আরে, উনি তো ভালো অর্থেই কথাটা বলেছেন! উনি মোটেও কোনো ভুল বা খারাপ কিছু বলেননি, বরং আমাদের প্রশংসাই করেছেন। উনি আসলে ইতালিয়ান, স্প্যানিশ আর পর্তুগিজ ভাষা মিলিয়ে সব তালগোল পাকিয়ে বলছিলেন। আমি যতটুকু বুঝেছি, উনি আমাদের কৃতিত্ব দিয়েছেন, কোনো সমালোচনা করেননি।


মিডিয়ার গুঞ্জন থামিয়ে দিয়ে আর্জেন্টাইন বস আরও যোগ করেন, আমাদের আগে বুঝতে হবে যে তীব্রতা বা ‘ইনটেনসিটি’ বলতে আমরা আসলে কী বুঝি। এখন প্রচণ্ড গরম, ফুটবলাররাও ক্লান্ত। আজকালকার ফুটবলে আসল তীব্রতার খেলাটা হয় মাঝমাঠে, আর সেখানেই বেশিরভাগ ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।

আপাতত মাঠের বাইরের এই কথার লড়াইয়ে ফুলঝুরি না ছুটিলেও মাঠের লড়াইয়ে আলবিসেলেস্তেদের সামনে বড় সুযোগ। জে-গ্রুপে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া দুই দলই তিন পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এই সোমবারে ডালাসের মাঠে জিতলেই নিশ্চিত হয়ে যাবে মেসির দলের নকআউট পর্বের টিকিট।

আর অন্য ম্যাচে জর্ডান যদি আলজেরিয়াকে হারাতে না পারে, তবে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ডালাসের স্থানীয় সময় দুপুর ২টা, আর বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে স্ক্যালোনির শিষ্যরা মাঠের ‘ইনটেনসিটি’ কতটা দেখাতে পারেন, এখন সেটাই দেখার জন্য মুখিয়ে আছে ফুটবল দুনিয়া!

একাত্তর/এআরএস
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসের পাতায় নিজের নামটাকে আরও একবার সোনালী হরফে লিখে নিলেন লিওনেল মেসি। এতদিন ধরে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি ছিল বিশ্বকাপের সবচেয়ে বড়...
ফুটবল বিশ্বকাপের জে-গ্রুপের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় মুখোমুখি হচ্ছে জর্ডান ও আলজেরিয়া। নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরে ব্যাকফুটে...
ফিফা বিশ্বকাপ ফুটবলে আই-গ্রুপের সমীকরণ মেলাতে ভোর ৬টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও সেনেগালের ‘লায়নস অব তেরাঙ্গা’। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে...
বিশ্বকাপের আই-গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ার মাঠে নামছে বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল ইরাক হলেও ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন...
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসের পাতায় নিজের নামটাকে আরও একবার সোনালী হরফে লিখে নিলেন লিওনেল মেসি। এতদিন ধরে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি ছিল বিশ্বকাপের সবচেয়ে বড়...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
ফুটবল বিশ্বকাপের জে-গ্রুপের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় মুখোমুখি হচ্ছে জর্ডান ও আলজেরিয়া। নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরে ব্যাকফুটে...
ফিফা বিশ্বকাপ ফুটবলে আই-গ্রুপের সমীকরণ মেলাতে ভোর ৬টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও সেনেগালের ‘লায়নস অব তেরাঙ্গা’। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর