ফ্রান্সকে নয়, এমবাপেকে ভয় পাচ্ছে দুর্বল ইরাক

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:১২ পিএম

বিশ্বকাপের আই-গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ার মাঠে নামছে বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল ইরাক হলেও ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ফরাসি শিবিরের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে দেশমের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে জড়তা থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় লে ব্লুজরা। বিশেষ করে এমবাপের জোড়া গোল আর মাঝমাঠে মাইকেল অলিসের জাদুকরী পারফরম্যান্স সেনেগালকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল।

অন্যদিকে, প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে গ্রুপে নিজেদের ‘সবচেয়ে দুর্বল দল’ হিসেবে প্রমাণ করেছে ইরাক। কাগজে-কলমে গ্রাহাম আর্নল্ডের শিষ্যদের বিপক্ষে ফ্রান্সই একচেটিয়া ফেভারিট। তবে আর্সেনালের ফরাসি সেন্টার-ব্যাক সালিবা মনে করেন, প্লে-অফ খেলে বিশ্বকাপে আসা ইরাককে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। নরওয়ের বিপক্ষে ইরাকের ম্যাচের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সালিবা বলেন, "লোকজন ভাবছে ইরাকের সাথে খেলা মানেই আমরা অনায়াসে ৩ পয়েন্ট পেয়ে যাব, কিন্তু মাঠের লড়াইটা মোটেও সহজ হবে না। তাদের দলটা বেশ ভালো।

পিঠের ইনজুরিতে ভুগতে থাকা সালিবাই ম্যাচে ফ্রান্সের রক্ষণের মূল দায়িত্ব সামলাবেন বলে আশা করা হচ্ছে। নিজের চোট নিয়ে সালিবা বেশ সোজাসাপ্টা কথা বলেছেন, গত কয়েক মাস ধরেই আমি ছোটখাটো ইনজুরি নিয়ে খেলছি। চ্যাম্পিয়ন্স লিগ আর প্রিমিয়ার লিগের ধকলের কারণে দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করতে হয়েছে। তবে কোচিং স্টাফরা এটা খুব ভালোভাবেই সামলাচ্ছেন। বিশ্বকাপ চার বছরে একবার আসে, তাই এখানে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। আমি হয়তো শতভাগ ফিট নই, তবে এই মুহূর্তে বিশ্বের অনেক ফুটবলারই পুরোপুরি ফিট না থেকেও দেশের জন্য জানপ্রাণ দিয়ে খেলছেন।


আজকের ম্যাচে ফরাসি একাদশে তিনটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। পিএসজি তারকা দেজিরে দুয়ের জায়গায় শুরু থেকেই দেখা যেতে পারে সেনেগালের বিপক্ষে গোল করা ব্র্যাডলি বারকোলাকে। এছাড়া থিও হার্নান্দেজকে বিশ্রাম দিয়ে লেফট-ব্যাক পজিশনে আনা হতে পারে লুকাস ডিনেকে। মাঝমাঠে চুয়ামেনিকে বেঞ্চে বসিয়ে রাবিওতের সাথে মানু কোনেকে নামানোর ঝুঁকি নিতে পারেন কোচ দেশম। অন্যদিকে, নরওয়ে ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্সের কারণে ইরাকের গোলপোস্টের নিচে জামাল হাসানকে এই ম্যাচে ড্রপ করা হতে পারে, তাঁর জায়গায় গ্লাভস হাতে নামতে পারেন আহমেদ বাসিল।


পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায়, মাঠের লড়াইয়ের আগে দুই দলের খতিয়ান বেশ আকর্ষণীয়। নিজেদের খেলা শেষ ১২টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয়ের মুখ দেখেছে ফ্রান্স। তবে ফরাসি ডিফেন্সের একটি বড় দুর্বলতা হলো, শেষ ৬টি ম্যাচের একটিতেও তারা ‘ক্লিন শিট’ রাখতে পারেনি, অর্থাৎ প্রতি ম্যাচেই গোল হজম করেছে তারা। অপরদিকে ইরাক তাদের শেষ ৩টি ম্যাচের একটিতেও জয়ের স্বাদ পায়নি।

প্রথম ম্যাচে নরওয়ের বিরুদ্ধে ইরাকের আয়মেন হুসেইন এক অনন্য রেকর্ডের জন্ম দিয়েছেন। ম্যাচে নিজেদের পক্ষে এক গোল করার পর তিনি নিজের জালেই বল জড়িয়ে বসেন । এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে একই ম্যাচে দুই প্রান্তে গোল করা তৃতীয় ফুটবলার হওয়ার এক অদ্ভুত কীর্তি গড়েন তিনি।


ইরাক তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করলেও, ফরাসি শিবিরের ফুটবলারদের বিশ্বমানের স্কিল আর অভিজ্ঞতার সামনে তা খড়কুটোর মতো উড়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে আক্রমণভাগে কিলিয়ান এমবাপে এবং মাইকেল অলিসের গতি ও ড্রিবলিং আজ ইরাকের ডিফেন্সকে তছনছ করে দিতে পারে। সব দিক বিবেচনা করে ফুটবল পণ্ডিতদের স্পষ্ট প্রেডিকশন, ম্যাচে ইরাকের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে ফ্রান্স ৪-০ ব্যবধানের এক বিশাল জয় নিয়ে মাঠ ছাড়বে।

একাত্তর/এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর