বাঁচা-মরার নকআউট পর্বে কার মুখোমুখি কে?

আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:১৪ পিএম

ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর লড়াই শেষে চূড়ান্ত হয়ে গেছে নকআউট পর্ব তথা শেষ ৩২ এর সমীকরণ। বিশ্বসেরা হওয়ার এই মহাযুদ্ধে ৩২টি দল পরের রাউন্ডের টিকিট কাটলেও, গ্রুপ পর্বের বৈতরণী পার হতে না পেরে অনেক দলকে অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হয়েছে আসর থেকে। গ্রুপ পর্বের শেষ মুহূর্তের নাটকীয়তা ও টাইব্রেকার-সমতুল্য সমীকরণ শেষে কোন দল কার মুখোমুখি হচ্ছে, তা নিয়ে শুরু হয়ে গেছে নতুন উন্মাদনা।

এক নজরে সূচি: গ্রুপ পর্বের শীর্ষস্থান ও রানার্সআপ নির্ধারণের পাশাপাশি ‘সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী’ দলের ভাগ্য নির্ধারণে চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে ফুটবল পণ্ডিতদের। ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া এই বাঁচা-মরার লড়াইয়ের রোমাঞ্চকর সূচিগুলো নিচে তুলে ধরা হলো:

২৯ জুন: নকআউট পর্বের প্রথম দিনেই বোস্টনে জার্মানির মুখোমুখি হবে লড়াকু প্যারাগুয়ে। একই দিনে হিউস্টনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কঠিন পরীক্ষা নেবে এশিয়ার পরাশক্তি জাপান। মন্টেইরেতে আরেক ম্যাচে নেদারল্যান্ডস লড়বে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিরুদ্ধে।

৩০ জুন: সহ-আয়োজক মেক্সিকো ঘরের মাঠে মুখোমুখি হবে ইকুয়েডরের। নিউ জার্সিতে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে সুইডেন। এছাড়া দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে ডালাসের মাঠে লড়বে আফ্রিকার হাতি খ্যাত আইভরি কোস্টের বিরুদ্ধে।

১ জুলাই: সান ফ্রান্সিসকোতে অন্য সহ-আয়োজক যুক্তরাষ্ট্র লড়বে বসনিয়ার বিপক্ষে। অন্যদিকে, সিয়াটলে বেলজিয়ামের মুখোমুখি হবে সেনেগাল এবং আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিআর কঙ্গো।

২ জুলাই: লস অ্যাঞ্জেলেসে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড লড়বে আলজেরিয়ার বিরুদ্ধে এবং টরন্টোতে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

৩ জুলাই: গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বসেরা আর্জেন্টিনা মায়ামির মাঠে খেলবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ও নবাগত দল কাবো ভের্দের বিরুদ্ধে। এছাড়া কানসাসে কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা এবং ড্যালাসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর।

অন্যদিকে, আজকে রাত ১টায় উদ্বোধনী নকআউট ম্যাচে লস অ্যাঞ্জেলেসে মাঠে নেমেছে সহ-আয়োজক কানাডাম তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্বের প্রাপ্তি, অপ্রাপ্তি ও ফিরে দেখা

এবারের গ্রুপ পর্বে তিন সহ-আয়োজক দেশই ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। মেক্সিকো ও আমেরিকা নিজেদের গ্রুপে দাপট দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেছে। অন্যদিকে কানাডাকে গ্রুপ ‘বি’-তে সুইজারল্যান্ডের পেছনে থেকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে, যার ফলে নিজেদের ইতিহাসে প্রথমবার দেশের মাটি ছেড়ে আমেরিকায় গিয়ে খেলতে হচ্ছে তাদের।

এবারের আসরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আফ্রিকার দেশ কাবো ভের্দে। প্রথমবার বিশ্বকাপে এসেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো পরাশক্তিদের গ্রুপ থেকে অপরাজিত থেকে রানার্সআপ হয়ে তারা ইতিহাস গড়েছে।

অন্যদিকে, গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার শেষ ম্যাচটি এই বিশ্বকাপের অন্যতম সেরা থ্রিলার হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচের একদম শেষ শটে আলজেরিয়ার মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে ৩-৩ গোলে ড্র করে সরাসরি রানার্সআপ হয় অস্ট্রিয়া, আর আলজেরিয়াকে যেতে হয় সেরা তৃতীয় দলের তালিকায়।

গ্রুপ পর্বের এই সমীকরণ শেষে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দক্ষিণ কোরিয়া, তুরস্ক, কুরাসাও, ইরান, ইরাক, তিউনিসিয়া, নিউজিল্যান্ড এবং উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলো। ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনা কিংবা হেক্সা জয়ের খোঁজে থাকা ব্রাজিলের সামনে এখন ভুল করার কোনো সুযোগ নেই। একক হারের বিদায় ঘণ্টার এই নকআউট পর্বে ফুটবলপ্রেমীরা আরও বড় কোনো অঘটন ও রোমাঞ্চ দেখতে পান কি না, তারই অপেক্ষা বিশ্বের লাখো কোটি ফুটবলপ্রেমীরা।

একাত্তর/এআরএস
গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে রাতারাতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন ঘানার কুখ্যাত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। এবার সেই রহস্যময় তান্ত্রিক...
গ্রুপ পর্বে শতভাগ জয় তুলে নিয়ে দাপটের সাথেই বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট মাথায় পরার মিশনে থাকা লিওনেল স্কালোনির দল নকআউট...
ফুটবল দুনিয়ায় ভক্তদের প্রকারভেদ অনেক। কেউ ম্যাচের চুলচেরা কৌশল খোঁজেন, কেউ মজে থাকেন কাটখোট্টা পরিসংখ্যানে, আর একদল আছেন যারা মাঠের চেয়ে বেশি ভরসা রাখেন ‘ইশারা’ বা ভাগ্যের অলৌকিক সংকেতের ওপর! যারা...
উৎসব আর কাজের বাইরে ব্রাজিলিয়ান সংস্কৃতির যে দুটি জিনিস রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, তা হলো, উন্মাদনা আর গভীর বিশ্বাস। আর, এই দুইয়ের মেলবন্ধন যখন ফুটবল বিশ্বকাপের মঞ্চে এসে এক হয়, তখন ব্রাজিলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ...
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর