জাপান বধের লক্ষ্যে হিউস্টনে পূর্ণ শক্তির ব্রাজিল দল

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে প্রথম নকআউট রাউন্ড তথা শেষ ৩২-এর লড়াইয়ে নামার জন্য প্রস্তুত লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। সোমবার রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সুবাতাস বইছে। গত শুক্রবারের অনুশীলনে নানা কারণে ৮ জন নিয়মিত ফুটবলার অনুপস্থিত থাকলেও, শনিবার সকালে পূর্ণ স্কোয়াড নিয়ে পুরোদমে ঘাম ঝরিয়েছে সেলেসাওরা।

পেশির চোটের কারণে স্কটল্যান্ড ম্যাচের মাঝপথে মাঠ ছাড়া উইঙ্গার রাফিনহা এখনো ডান উরুর ইনজুরির চিকিৎসাধীন রয়েছেন। তিনি ছাড়া দলের আর কোনো চোটের সমস্যা নেই। রাফিনহা দলের সাথে হিউস্টনেও যাচ্ছেন না। রাফিনহা বাদে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচের পুরো একাদশকেই সোমবার জাপানের বিপক্ষে মাঠে নামাতে যাচ্ছেন ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি।

ছবি: সংগৃহীত
আর এটি যদি সত্যি হয়, তবে ব্রাজিলের ডাগআউটে বসার পর এই প্রথম টানা দুটি ম্যাচে একই শুরুর একাদশ নামিয়ে এক নতুন ইতিহাস গড়বেন এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান।

রাফিনহার অনুপস্থিতিতে গত ম্যাচে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তরুণ তুর্কি রায়ান। আক্রমণভাগ সামলানোর পাশাপাশি ডিফেন্সে নেমে এসে বল রিকভারি করার ক্ষেত্রে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স আনচেলত্তির মন জয় করে নিয়েছে। তাই সোমবারের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র ও মাথেউস কুনহার সাথে আক্রমণভাগে রায়ানের থাকা একদম নিশ্চিত।

ছবি: সংগৃহীত
শনিবারের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিলো। সেখানে কোনো জটিল কৌশলগত অনুশীলন প্রকাশ্যে না আনলেও মাঠের পজিশনিং থেকে কিছু স্পষ্ট আভাস পাওয়া গেছে। অনুশীলনে ডিফেন্সে ৫ জনের একটি লাইনের সামনে ৪ জনের মাঝমাঠ সাজিয়ে এবং মাঠে ডামি বা ম্যানিকুইন বসিয়ে বিশেষ ড্রিল করানো হয়েছে।

এটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সোমবারের ম্যাচে জাপান এক নিরেট ও জমাটবদ্ধ রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামবে এবং তা ভাঙার জন্যই বিশেষ ছক কষছেন আনচেলত্তি।

ছবি: সংগৃহীত
এর আগে গত শুক্রবার স্কটল্যান্ড ম্যাচের ধকল সামলাতে প্রথম একাদশের ৮ জন তারকা, গোলরক্ষক আলিসন, দানিলো, মার্কিনহোস, গাব্রিয়েল মাগালেস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা এবং মাথেউস কুনহাকে বিশ্রামে রেখে শুধু হালকা রিঅ্যাক্টিভ ও রিজেনারেটিভ ব্যায়াম করানো হয়েছিল। সেদিন মাঠে নেমেছিলেন কেবল ভিনিসিয়ুস, রায়ান ও দগলাস সান্তোস। তবে, শনিবার সেই ক্লান্তি ঝেড়ে ফেলে সবাই পুরোদমে মাঠে নেমে পড়েন, যেখানে সবার আগে মাঠে এসে নেতৃত্ব দেন অভিজ্ঞ কাসেমিরো।

ছবি: সংগৃহীত
গ্রুপ পর্বে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে নকআউট পর্বে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার বিকেলেই হিউস্টনের উদ্দেশ্যে উড়াল দেয় ব্রাজিলের পুরো প্রতিনিধি দল, যার কারণে রোববার কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎকার রাখা হয়নি। টেক্সাসের মাটিতেই জাপানের মুখোমুখি হওয়ার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবে সেলেসাওরা। এই ম্যাচে যে দল জিতবে, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের। সাম্বা ম্যাজিক নাকি জাপানি প্রতিরোধ, হিউস্টনের মাঠে শেষ হাসি কে হাসে, তার ওপরই এখন কোটি ফুটবলপ্রেমীর চোখ!

একাত্তর/এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর