বিশ্বজুড়ে গুগল মেইল সার্ভিসে গোলযোগ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:১০ পিএম

বিশ্বজুড়ে গুগল মেইল সার্ভিসেস বা জিমেইল পরিষেবায় গোলযোগ দেখা দিয়েছে। এই সেবা ব্যবহার করতে পারছেন না লাখো ব্যবহারকারী। 

অনেকেই অভিযোগ করেছেন, তারা জিমেইল ব্যবহার করে কোনও মেইল আদান-প্রদান করতে পারছেন না। খবর: হিন্দুস্তান টাইমস। 

ডাউনডিটেক্টরডটকম জানিয়েছে, জিমেইলে সেবা বিঘ্নিত হওয়ার কথা জানাচ্ছেন অনেকে। 

ডাউনডিটেক্টর জানায়, দিনে স্বাভাবিকের অনেক বেশি সংখ্যায় সমস্যার কথা জানানোর পর যেকোনো ঘটনার কথা তুলে ধরে ডাউনডিটেক্টরডটকম।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের অনেকে অভিযোগ করছেন ইমেইল পাঠানো যাচ্ছে না এবং জিমেইল অ্যাপ কাজ করছে না।

জিমেইল নিয়ে হতাশার কথা অনেকে সোশাল মিডিয়ায় তুলে ধরছেন। এক ব্যবহারকারী লিখেন, জিমেইল অচল, কিন্তু কেউ পাগল হয়ে যায়নি।

আরেক ব্যবহারকারী লিখেছেন, জিমেইল অচল। এর মধ্যে গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টও রয়েছে।

তৃতীয় আরেকজন লিখেছেন, ভারতে কি জিমেইল পরিষেবা অচল? কোনও ইমেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছি না।

আরও পড়ুন: প্যারিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

তবে গুগল ওয়ার্কস্পেস ড্যাশবোর্ডে গুগলের সব সেবাতেই সবুজ চিহ্ন দেখাচ্ছে। এর অর্থ হলো তাদের সেবায় কোনও বিঘ্ন ঘটেনি।

ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে গুগলের কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


একাত্তর/জো

ইন্টারভিক্তিক সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা দাতা জিমেইলকে এবার  চ্যালেঞ্জ জানালেন প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর