বরফে ঢেকে গেছে দিল্লি ও কলকাতা!

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০১:৩৪ পিএম

ভারতের রাজধানী দিল্লি ও প্রতিবেশী রাজ্যে পশ্চিমবঙ্গের কলকাতা এবারের শীতে বরফে ঢেকে গেছে। এমন খবরের যে কেউ নড়েচড়ে বসছেন। বলবে, এটা আবার হয় নাকি! কলকাতা- দিল্লিতে তুষারপাত আদৌ কি সম্ভব কোনদিন? বাস্তবে না হলেও চিত্রকর্মে সম্ভব। 

এ অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন এক শিল্পী। তাঁর কল্পনা শক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার মেল বন্ধনে ডিজিটাল তুলিতে বরফে একে কলকাতাকে ঢেকে ফেলেছেন তুষারের চাদরে। ঠিক একই রকম ভাবে তিনি দিল্লিকেও তুষার ঢাকা শহরে পরিণত করেছেন।

সামাজিক মাধ্যমে সেই বরফ ঢাকা দিল্লি আর কলকাতার বিভিন্ন জায়গার ছবি ঘুরে বেড়াচ্ছে। আর সেই ছবি পছন্দ করছেন নেটিজেনরা। বুধবার অবশ্য শিল্পী ছবিগুলি পোস্ট করেন আর তারপর থেকেই সেসব ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল।

ছবিগুলো পোস্ট করে শিল্পী অংশুমান লেখেন, ভারী তুষারপাতের সময় নতুন আর পুরনো দিল্লি কেমন দেখতে হবে সবসময় ভাবতাম। আর এখন এটা আমাকে দেখতে সাহায্য করছে এআই। তাঁর শিল্পকর্ম এতোটাই নিখুঁত যে ছবিগুলো দেখে হতবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। 

দেখে যেন মনে হচ্ছে প্রত্যেকটি এক একটা সিনেমার দৃশ্য। শ্যুটিং চলছে কোন কোন দেশের জায়গায়। অংশুমানের মতো এখন অনেকেই এআই ব্যবহার করে নিজের নিজের শহরকে বরফের চাদরে ঢেকে ফেলেছেন।



একাত্তর/এআর

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর