বঙ্গবন্ধুকে আজীবন সাহস জুগিয়েছেন বঙ্গমাতা: পলক

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে প্রতিটি ক্ষেত্রে সান্ত্বনা ও সাহস জুগিয়েছেন মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। 

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা হিসেবে গড়ে উঠা, বঙ্গবন্ধু হয়ে উঠা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পেছনে অসামান্য অনন্য অবদান রয়েছে বঙ্গমাতার। 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩' উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

image

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা, এমপি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

প্রতিমন্ত্রী বলেন, সাড়ে তিন বছরের মধ্যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন, দরিদ্র রাষ্ট্র থেকে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু। যেটা এখন চিন্তা করলে অসম্ভব মনে হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু পাঁচ দশক আগেই যে পাঁচটি মৌলিক অধিকারের কথা বলেছেন, মানিবক রাষ্ট্র হিসেবে বিশ্ব আজ তা অনুসরণ করছে। এই অধিকারগুলো নাগরিকদের জন্য নিশ্চিত করলেই একটি রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। 

পলক বলেন, বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ, পুঁজি এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে।

তিনি বলেন, এরই মধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছি। আগামী ২০২৫ সালের মধ্যে আরো ৫ হাজার নারী উদ্যোক্তাতে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আজকের স্মার্ট নারীরা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলেও তিনি জানান।


একাত্তর/এআর

গত ১০ দিনে ৫০ হাজারের বেশি সাইবার হামলা চালিয়ে আটটি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা হছে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘টেন মিনিট স্কুল’ এর জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঝুঁকি মোকাবিলায় আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘এআই আইন’ প্রণয়নের কথা ভাবছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরকে প্রাধান্য দিয়ে নির্মিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম প্রায় ৯৬ মিনিটের অ্যানিমেশন ফিল্ম ‘খোকা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর