সোম ও বুধবার ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:১৮ পিএম

কারিগরি কাজের জন্য (সিস্টেম আপগ্রেডেশন) দুই দিন ১০ ঘণ্টা করে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বাংলাদেশে।

রোববার বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ এর কাজ চলছে। এ কাজের জন্য সোম ও বুধবার দিনগত রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেটের গতি ধীর হতে পারে বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে গত বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় সারাদেশে  গ্রাহকেরা ইন্টারনেট পরিষেবায় বিঘ্নের শিকার হচ্ছেন। ওই টাওয়ারে ইন্টারনেট সেবাদাতাদের ডেটা সেন্টার ছিল। আগুন লাগার তিন দিন পরও ইন্টারনেট পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

কেএসএইচ
বাংলাদেশে সেবা শুরু করেছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে। প্যাকেজ দুটি হলো ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’।
বাংলাদেশে উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হয়েছে। স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটি সোমবার তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।
পটুয়াখালীর কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার চার ঘণ্টা ইন্টারনেট বিঘ্নিত হতে পারে।
পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক। স্টারলিংকের বিকল্প হিসেবে তাদের আদলেই ধীরে ধীরে পৃথিবীর নিম্ন কক্ষপথে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর