গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স) গেইমের ট্রেলারটি সোমবার ইউটিউবে প্রকাশ করা করা হয়েছে। এর মাধ্যমে জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি "গ্র্যান্ড থেফট অটো" তাদের পরবর্তী গেইমটি ২০২৫ সালে প্রকাশের ঘোষণা করলো।
জিটিএ সিক্স গেইমটি কাল্পনিক ভাইস সিটিতে সেট করা হবে। যা মিয়ামির অনুকরণে তৈরি হয়েছে। একই সঙ্গে এই গেমের ট্রেলারটিতে জিটিএ-র প্রথম খেলার যোগ্য মহিলা চরিত্রকে দেখা গেছে।
ট্রেলারটি মঙ্গলবার প্রকাশের কথা থাকলেও এটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়াতে সোমবার রিলিজ করে দেওয়া হয়। ভিডিওটি সাইটে পোস্ট করার প্রায় ৩০ মিনিটের মধ্যে ইউটিউবে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন লাইক অর্জন করেছে।
এক দশক আগে প্রকাশিত, জিটিএ ফাইভ প্রায় একশ ৯০ মিলিয়ন কপি বিক্রি করেছে। রকস্টার প্যারেন্ট টেক টু ইন্টারঅ্যাকটিভ অনুসারে, এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে বিক্রির উপর ভিত্তি করে সবচেয়ে বেশি বিক্রিত গেইম।
টেক- টু অনুসারে পুরো গ্র্যান্ড থেফট অটো ফ্র্যাঞ্চাইজি এখনও পর্যন্ত চারশ ১০ মিলিয়ন ইউনিট বিক্রি করেছে। বিশ্লেষক নিক ম্যাকে অনুমান করেছেন, পূর্বসূরি জিটিএ ফাইভ, অনলাইন মাল্টিপ্লেয়ার এক্সটেনশন প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
তবে সমালোচকরা শুরু থেকেই গেইম সিরিজটিকে সহিংসতার অভিযোগ করে আসছে। তারা আরও অভিযোগ এনেছেন এখানে খেলোয়াড়দের অপরাধমূলক আচরণে জড়িত হতে উৎসাহিত করা হয়।
রকস্টার ধারাবাহিকভাবে গ্র্যান্ড থেফট অটো অনলাইনে নতুন কন্টেন্ট যোগ করেছে। গ্র্যান্ড থেফট অটোর মূল গেম কিনলে বিনামূল্যে খেলার সুযোগ পাওয়া যায়। তবে ইন-গেম আইটেমগুলোর জন্য অর্থ ব্যয় করতে হবে।
