আবারো পৃথিবীকে দেখাতে আসছে নিশিমুরা ধূমকেতু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম

৪৩৭ বছর পর আরো একবার পৃথিবীর কাছাকাছি চলে এসেছে ধূমকেতু ‘নিশিমুরা’ । মঙ্গলবার খালি চোখেই দেখা যাবে এই বৃহৎ ধূমকেতু। যা সচরাচর দেখা যায় না। এ জন্য প্রয়োজন হবে না টেলিস্কোপের।

চলতি বছরের ১১ আগস্ট প্রথমবারের মতো এ ধূমকেতুর সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা। এই ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন জ্যোতির্বিদ হিডিও নিশিমুরা। তার নামেই এটির নামকরণ করা হয়।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, নিশিমুরা ধূমকেতু শিগগিরই সূর্যকে প্রদক্ষিণ করবে এবং এ সময়ে এটি পৃথিবীর কাছাকাছিও আসবে। পরে তা চলে যাবে দূর মহাকাশে।

বিজ্ঞানীরা বলছেন, এ ধূমকেতুটি আবার ৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি আসবে। যা দেখা যাবে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। যখন কাছে আসবে, তখন সেটি দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে না।

আগামী ১৭ সেপ্টেম্বর সূর্যের সবচেয়ে কাছে আসবে নিশিমুরা। এর আগে ধুমকেতুটি ১৩ সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসাসহ ১২ সেপ্টেম্বর থেকে দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, নিশিমুরা ধূমকেতুর কক্ষপথের সময়কাল ৪৩৭ বছর। মঙ্গলবারের পর এ ধূমকেতুটি আবার ৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি আসবে।

রাত যত গভীর ও অন্ধকার হবে, নিশিমুরা ধূমকেতু দেখার সম্ভাবনা তত বেড়ে যাবে। প্রতি ঘণ্টায় ২৪০,০০০ মাইল গতিতে চলমান এই ধূমকেতু সৌরজগৎ ছেড়ে গেলে আবার ফিরতে ৪৩৭ বছর সময় লাগবে।

বুধবারের পর উত্তর গোলার্ধ থেকে ধূমকেতুটি অদৃশ্য হয়ে যাবে। এটি সূর্যের কাছে চলে যাবে ১৭ সেপ্টেম্বর। সূর্যের কাছাকাছি গিয়ে ভেঙেও যেতে পারে এটি। তবে এটি অক্ষত থাকবে বলে আশা করা হচ্ছে।

সূর্যকে প্রদক্ষিণ করে সৌরজগৎ ছেড়ে চলে যাবে নিশিমুরা। এর আগে সেপ্টেম্বরের শেষে এটি দক্ষিণ গোলার্ধে দৃশ্যমান হতে পারে। 
ধূমকেতু নিয়ে মানুষের কৌতূহল ও বিস্ময়বোধ প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো। প্রাচীনকালে ধূমকেতু নিয়ে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকাশে ধূমকেতু দুর্ভিক্ষ, মহামারি যুদ্ধবিগ্রহ ইত্যাদি সাথে করে নিয়ে আসে।

সৌরজগতের এক বিচিত্র বস্তু হল ধূমকেতু। মধ্যযুগ অবধি মানুষ বুঝতেই পারেনি ধুমকেতুর ব্যাপারটি কি। ইংরেজিতে ধূমকেতুকে বলে কমেট।

ঝাঁকড়া চুলকে গ্রিক ভাষায় বলে ‘কমেটিজ’। তার সাথে এর রূপের সাদৃশ্য মিলিয়ে নামকরণ করা হয়েছে ‘কমেট’। বাংলায় একে বলে ‘ধোঁয়ার নিশান’, আবার অনেকে একে ‘ঝাঁটা তারা’ বলে।

ধূমকেতু হল হিমায়িত গ্যাস, শিলা এবং ধূলিকণার বরফের দেহ। বিজ্ঞানীরা কখনও কখনও ধূমকেতুকে নোংরা তুষার বল বা তুষারময় ময়লা বল বলেন।

একাত্তর/আরএ
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর