লঙ্কা-ভারত সাঁতরে পাড়ি দিলেন বেঙ্গালুরুর দম্পতি!

আপডেট : ১২ মে ২০২৬, ০৪:০২ পিএম

সাগরজয়ী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন বেঙ্গালুরুর দুই আইটি পেশাদার দানিশ আবদি এবং বৃষালী প্রসাদে। প্রথম দম্পতি হিসেবে শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত উন্মুক্ত সমুদ্রে পাশাপাশি সাঁতার কেটে ঐতিহাসিক রাম সেতু রুট পাড়ি দেওয়ার অনন্য এক রেকর্ড গড়েছেন তারা। গত ৭ মে এই দুঃসাহসিক অভিযান সফলভাবে সম্পন্ন করেন এই যুগল।

শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভোর সাড়ে ৪টার দিকে যখন তারা যাত্রা শুরু করেন, তখন চারপাশ ছিল ঘুটঘুট অন্ধকার। সমুদ্রের উত্তাল ঢেউ আর প্রবল স্রোতকে উপেক্ষা করে প্রায় ৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ভারতের তামিলনাড়ুর ধানুশকোডিতে পৌঁছান বিকেল ৩টা ১৫ মিনিটে। এই দীর্ঘ ও ক্লান্তিকর পথ পাড়ি দিতে তাদের সময় লেগেছে মোট ১০ ঘণ্টা ৪৫ মিনিট।


অভিযানের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সমুদ্রের উত্তাল ঢেউ এবং প্রতিকূল বাতাস বারবার তাদের গতিপথ বদলে দিচ্ছিল। কিন্তু অদম্য ইচ্ছাশক্তির জোরে তারা সব বাধা কাটিয়ে এগিয়ে যান। সম্পূর্ণ যাত্রাটি ভারতীয় কোস্ট গার্ডের নিরাপত্তা বেষ্টনী, প্যারামেডিক এবং সাপোর্ট বোটের কড়া নজরদারিতে সম্পন্ন হয়েছে।

দানিশ ও বৃষালীর এই অর্জন আরও বিস্ময়কর, কারণ তারা দুজনেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জানা গেছে, মাত্র চার বছর আগে তারা গুরুত্বের সঙ্গে সাঁতারের প্রশিক্ষণ শুরু করেছিলেন। তাদের এই সাফল্য প্রমাণ করে, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে যে কোনো অসম্ভবকে জয় করা সম্ভব।


সামাজিক মাধ্যমে তাদের ভিডিও ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই তাদের ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং চমৎকার টিমওয়ার্কের ভূয়সী প্রশংসা করছেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তারা ইনস্টাগ্রামে লিখেছেন, শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতার কেটে প্রথম দম্পতি হওয়ার দিন আজ! আমাদের সব প্রশিক্ষণ ও প্রস্তুতির পরীক্ষা ছিল এই সাঁতার, এবং আমরা অনুভব করছি যে আমরা প্রস্তুত ছিলাম।

সূত্র: এনডিটিভি

আরবিএস
কুকুরের মুখোশ পরে অদ্ভুত এক প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খণ্ডবা জেলার কালেক্টরেট অফিস। পৌরসভার বুনিয়াদী কুকুরের বন্ধ্যাত্বকরণ কর্মসূচিতে বিপুল দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ...
ভিক্টোরীয় যুগে গঠিত এক অধ্যাত্মিক ও যৌন-উপাসক গোষ্ঠী 'অ্যাগা পিমোনাইটস'-কে ঘিরে শতাব্দীরও বেশি সময় পর আজও বিশ্বজুড়ে অদম্য কৌতূহল রয়েছে। ইংল্যান্ডের সমারসেটের ব্রিজওয়াটারের কাছে স্প্যাক্সটনের...
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ভারতীয় দৈনিক দ্য হিন্দু’তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত আট মাসে বাংলাদেশের ৬৪০ জন সাংবাদিককে টার্গেট...
কথায় বলে শখের তোলা আশি টাকা। এই শখ যদি হয় কোন নারীর, তাহলে দাম বেড়ে যায় আরও অনেক। নিজেদের শখ পূরণে নারীরা কত কিছুই না করেন।
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর