বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের পঞ্চম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রোববার বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগপ্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা, ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৬ হাজার ৭৩৬টি পদে শূণ্য পদে পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ১৭ এপ্রিল দুপুর ১২টায় প্রকাশ করা হবে।
ওই দিন থেকেই আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৯ মে পর্যন্ত। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি দেওয়া যাবে।
আবেদনকারী প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ জানুয়ারি ৩৫ বছর বা তার কম হতে হবে।
