ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলির পর নিখোঁজ, মরদেহ মিললো নরসিংদীতে

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় নিখোঁজ মো. রিফাতের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর পার্শ্ববর্তী নরসিংদী জেলার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নরসিংদী সদর থানার করিমপুর নৌপুলিশ করিমপুর এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহত রিফাত নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমদের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জের ধরে গত রোববার (১৪ জুন) রাত ১২টার দিকে নবীনগরের বাড়াইল গ্রামের দাসপাড়ায় রিফাত ও তার প্রতিপক্ষ মনেক ডাকাতের সশস্ত্র লোকজনের মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় কনিকা দাস (৪০) নামের এক স্থানীয় নারী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গোলাগুলির ঘটনার পর থেকেই এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে রিফাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং প্রতিপক্ষের লোকজন তার মরদেহ গুম করেছে। এই ঘটনার দুই দিন পর মঙ্গলবার বিকেলে নরসিংদীর নদী থেকে তার মরদেহ উদ্ধার হওয়ায় সেই গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো।

নরসিংদী থানার অফিসার ইনচার্জ এম, আর আল মামুন বলেন, নদী থেকে মরদেহ উদ্ধারের পর নিহতের বোন রিফাতকে তার ভাই হিসেবে শনাক্ত করেছেন। মরদেহের ময়নাতদন্তের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে নবীনগর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, রিফাতের মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। যেহেতু মূল ঘটনাটি নবীনগর থানা এলাকায় ঘটেছে, তাই নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দিলে আমরা দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর