প্রতি উপজেলায় হচ্ছে ১০১ শয্যার হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

সরকার গঠন করার পর দেশের ১২ লাখ কৃষকের কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দেশের চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তা জোরদারে প্রতি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ এবং আগামী এক বছরের মধ্যে প্রতিটি উপজেলায় আট হাজার পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক সমসাময়িক বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। বিএনপি আগে কেবল একটি রাজনৈতিক দল ছিলো, কিন্তু সরকার গঠনের পর এই সরকার এখন দেশের প্রত্যেক শ্রেণি ও পেশার মানুষের সরকারে পরিণত হয়েছে। দেশে গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমরা আজ জনগণের জন্য প্রকৃত কাজ করতে পারছি।

এক যুগ ধরে দেশের মানুষ ভোটের অধিকার ও বাকস্বাধীনতার জন্য আন্দোলন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন স্থিতিশীলতা, শান্তি, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা চায়। জনগণের এই ভাগ্যের পরিবর্তন করতে আমাদের নিরলস পরিশ্রম করতে হবে। তবে সরকারের যেমন দায়িত্ব আছে, দেশের জনগণকেও সমানভাবে দায়িত্ব পালন করতে হবে।

সরকারবিরোধী রাজনৈতিক তৎপরতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যখনই দেশের অর্থনীতি ও নিরাপত্তা স্থিতিশীল হতে থাকে, তখনই কেউ কেউ নতুন করে অরাজকতা সৃষ্টি করতে চায়। অতীতে যারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলো, তারা এখন বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। যারা বলে সরকারকে সময় দেবে না, তারা আসলে জনগণের বিপক্ষে এবং নিজেদের ব্যক্তিস্বার্থে কথা বলে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শক্তির একমাত্র উৎস হলো দেশের জনগণ। জনগণই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করেছে। নির্বাচনের পরদিন থেকেই বিএনপির নির্বাচনী ইশতেহার এখন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইশতেহার হয়ে উঠেছে। জনগণই সিদ্ধান্ত নিয়েছে আগামী পাঁচ বছর বিএনপি দেশ চালাবে।

একাত্তর/এসি
আগামী এক বছরের মধ্যে দেশের চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সময়ের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি...
সরকারের যেকোনো কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করার জন্য সংবাদমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কোনো তথ্য বা ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা সরকার ও গণমাধ্যম উভয় পক্ষের জন্যই...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকার তীব্র যানজট নিরসনে দ্রুত অস্থায়ী বাস ডিপো তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না...
লক্ষ্মীপুরের একটি আবাসিক ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, হত্যার পর ঘটনাটি...
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লেগ...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় নিখোঁজ মো. রিফাতের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর পার্শ্ববর্তী নরসিংদী জেলার মেঘনা নদী থেকে তার মরদেহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর