সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার চার পুলিশ সদস্য

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন— পুলিশের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির ও কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা ডিবি দক্ষিণে কর্মরত। 

এ ঘটনায় গ্রেপ্তার চার পুলিশসহ ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান।

ভুক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গাউছিয়া এলাকায় আসেন। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে।

এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ির গতিরোধ করে এবং এসআই মামুন, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে আটক করে গণধোলাই দেয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরেক পুলিশ কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা এর আগেও অমিতের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে এবং কেরানীগঞ্জে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা আদায় করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৬ বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দের হয়ে যখন তিনি প্রথমবার মাঠে নামলেন, বিশ্বফুটবল তাঁর নামই জানত না। অথচ আজ ফুটবল দুনিয়া এমন এক চরিত্রের প্রেমে পড়েছে, যিনি টুর্নামেন্টে নিজের দলের ভাগ্য যাই হোক না...
গত শুক্রবার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপের নকআউটের টিকিট অনেকটাই পকেটে পুরে ফেলেছে সেলেসাওরা। আর এই রাজকীয় পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্রাজিল দলের ফুটবলাররা পেলেন এক দারুণ উপহার,...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে আজ আন্তর্জাতিক অপরাধ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর