নেতানিয়াহুকে সরাতে সেনা হস্তক্ষেপের আহ্বান, সাবেক যুদ্ধমন্ত্রীর বক্তব্য ঘিরে তোলপাড়

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী আভিগদোর লিবারম্যান। চলমান রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্ব সংকটের মধ্যে তার এই মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী এবং “ইসরাইল বেইতেনু” (ইসরাইল আমাদের ঘর) দলের প্রধান আভিগদোর লিবারম্যান দখলদার বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামিরের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভাকে ক্ষমতাচ্যুত করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিবারম্যান লেখেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি আমাদের মৃত্যুর সমান। আমরা ইয়াল জামিরের কাছে আহ্বান জানাই, তিনি যেন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করেন। 

নেতানিয়াহুই ৭ অক্টোবরের বিপর্যয়ের জন্য প্রধান দায়ী ব্যক্তি বলেও অভিযোগ করেন তিনি। 

লিবারম্যানের এমন অবস্থানকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন অনেক ইসরাইলি নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দখলদার সেনাবাহিনীর প্রতি রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অপরদিকে, অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তেল আবিবের কেন্দ্রস্থল হাবিমা স্কয়ারে এক হাজারেরও বেশি মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানান।

একই ধরনের বিক্ষোভ অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় বসতিগুলোতেও এবং দক্ষিণাঞ্চলের বেইর শেভা শহরেও অনুষ্ঠিত হয়েছে।

ইসরাইলি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্পষ্ট করেছে, ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তেল আবিবের প্রভাব সীমিত। তাদের ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু ইসরাইলকে একটি রাজনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন।

আরবিএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর