পুলে-বিচে ফুরফুরে মেজাজে নেইমার-মার্কিনহোসরা!

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

গত শুক্রবার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপের নকআউটের টিকিট অনেকটাই পকেটে পুরে ফেলেছে সেলেসাওরা। আর এই রাজকীয় পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্রাজিল দলের ফুটবলাররা পেলেন এক দারুণ উপহার, একটি ‘হাফ ডে অফ’ বা অর্ধদিবস ছুটি!

ঘরের মধ্যেই স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন লুকাশ পাকেতা, আমেরিকাতে ভাড়া বাড়িতে অবস্থান করছেন পাকেতার পরিবার, ছুটি পেলেই ছুটে যান সেখান
রোববার সকালের কঠোর অনুশীলন সেশন শেষ হতেই কোচিং স্টাফরা খেলোয়াড়দের ছুটি দিয়ে দেন, যাতে যুক্তরাষ্ট্রে আসা নিজেদের পরিবার-পরিজনের সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটাতে পারেন তারা। আর এই সুযোগ পেয়েই যে যার মতো ফুরফুরে মেজাজে রিফ্রেশমেন্টে মেতে উঠলেন ব্রাজিলের তারকারা।

প্রেসিডেন্ট লুলার ‘হোম অফিস’ কটাক্ষের জবাবে কদিন আগেই ‘নো ডে অফ’ হুঙ্কার দেওয়া নেইমার জুনিয়রও এই হাফ-ডে ছুটির লোভ সামলাতে পারেননি। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ব্রাজিলিয়ান পোস্টার বয় রোববার তড়িঘড়ি করে ছুটে যান তাঁর পরিবার ও সন্তানদের কাছে।


নিউ জার্সির ট্রেনিং সেন্টারের কঠোর পুনর্বাসন প্রক্রিয়া থেকে ক্ষণিকের বিরতি নিয়ে নেইমার যখন সন্তানদের সাথে খুনসুটিতে ব্যস্ত, ঠিক তখনই ক্যামেরার লেন্সে ১০ নম্বর জার্সির জাদুকরকে বন্দি করেন তাঁর স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি। ছবিটিতে নেইমারের চেহারার চওড়া হাসিই বলে দিচ্ছিল, মাঠের বাইরের সব সমালোচনা আর চোটের মানসিক চাপ কাটাতে এই পারিবারিক আড্ডার কতটা দরকার ছিল তাঁর!


অন্যদিকে, দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্কিনহোস ছুটি কাটাতে বেছে নেন একটু ঘরোয়া আমেজ। তাঁর পরিবার ও বন্ধুরা আমেরিকায় যে বাড়িটিতে অবস্থান করছেন, সেখানে গিয়ে হাজির হন তিনি। কড়া রোদ আর নীল আকাশের নিচে সুইমিং পুলে সন্তানদের সাথে জলকেলি, বাস্কেটবল খেলা আর স্ত্রীর সাথে রোমান্টিক সময় কাটিয়ে চমৎকার দিনটিকে পুরোপুরি উশুল করে নিয়েছেন এই সেলেসাও তারকা।


তবে হাইতি ম্যাচের আসল নায়ক ম্যাথিউস কুনহা, যিনি জোড়া গোল করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেছিলেন, তিনি ছুটির আমেজ নিতে পরিবারসহ সোজা ছুটে গেছেন সমুদ্র সৈকতে। বিচের বালি আর সাগরের লোনা পানিতে কুনিয়ার এই আনন্দঘন মুহূর্তের কিছু দারুণ ছবি ক্যামেরাবন্দি করেছেন তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলা কুনিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলা বেশ আবেগঘন ও রোমান্টিক ক্যাপশনে লেখেন, ‘গতকাল (শুক্রবার) বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে... আর আজ এখানে, যেখানে আমাদের আসল সুখের বসবাস। তোমার সাথে জীবন ভাগ করে নেওয়াটা সত্যিই অসাধারণ।

অর্ধদিবস ছুটি পেয়ে গোলরক্ষক অ্যালিসনও তাঁর পরিবারের সাথে ছিলেন। আর সেই মুহূর্তের ছবি তুলে সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী
অবশ্য এই ছুটির আমেজ আর বেশি সময় স্থায়ী হচ্ছে না। ফুরফুরে মেজাজে রিচার্জ হয়ে নিয়ে সোমবার ব্রাসিলিয়া সময় দুপুর ১২টায় নিউ জার্সিতে আবারও বুট পায়ে অনুশীলনে নেমে পড়ছেন ভিনিসিয়াস ও কুনহারা। এবার মিশন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে চূর্ণ করা। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ৭টায় মাঠে গড়াবে সেই ম্যাচ। এখন দেখার বিষয়, রবিবারের এই পারিবারিক ‘হ্যাপিনেস ডোজ’ স্কটল্যান্ডের বিরুদ্ধে কার্লো আনচেলত্তির শিষ্যদের কতটা বিধ্বংসী করে তোলে!

একাত্তর/এআরএস
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর