স্ত্রীর কাছে যাবে ফ্যামিলি কার্ডের টাকা, লেনদেন ‘টাকা পে’ অ্যাপসে

আপডেট : ১৫ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

দেশের চার কোটি ১০ লাখ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে সহায়তার লক্ষ্যে নতুন অর্থবছরের বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ১৪ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে এই কার্ডের অর্থ সরাসরি পরিবারের স্ত্রীর কাছে পাঠানো হবে। 

সোমবার (১৫ জুন) ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান। 

অর্থমন্ত্রী জানান, ডিজিটাল ট্রানজেকশন নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ‘টাকা পে’ অ্যাপসের মাধ্যমে এই অর্থ সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।

‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’-এর খসড়া নিয়ে আলোচনা শেষে অর্থমন্ত্রী বলেন, সমাজের কাউকেই বাদ রেখে এই বাজেট করা হয়নি। ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নতুন অর্থবছরে ১৪ হাজার কোটির উপরে বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বিশাল কর্মযজ্ঞকে যেকোনো ধরনের রাজনৈতিক প্রভাব ও অনিয়ম থেকে মুক্ত রাখার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, এই কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে রাজনৈতিক কোনো ব্যক্তি থাকবেন না। সম্পূর্ণ সরকারি কর্মকর্তারা নিরপেক্ষভাবে এটি বাস্তবায়ন করবেন।

ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত হকদার ও দুস্থরা পান, তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। সভায় উপস্থিত সমাজকল্যাণমন্ত্রী জানান, কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে প্রতি ছয় মাস পর পর একটি নিরপেক্ষ ‘তৃতীয় পক্ষ’ বা স্বাধীন সংস্থা দিয়ে পুরো কার্যক্রমটি নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে।

একাত্তর/এসি
আগামী এক বছরের মধ্যে দেশের চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সময়ের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশের আর্থিক খাতে আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দীর্ঘ গোপনীয়তা আর বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কালের অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অফিশিয়াল ও চূড়ান্ত লিখিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
লক্ষ্মীপুরের একটি আবাসিক ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, হত্যার পর ঘটনাটি...
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লেগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর