এভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসি এর প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে ব্যাংকটি।

সোমবার (১৫ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ‘শিখর জয়ী'র সম্মানে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান এবং মোঃ আনিসুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক, ব্যাংকের নির্বাহীবৃন্দ, ঊর্ধ্বতন নারী কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে নুরুননাহার নিম্নিকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখা প্রধান সুলতানা সরিফুন নাহার। পরে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

এর আগে গেলো ২৭ মে নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে নুরুননাহার নিম্নি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। দীর্ঘ ১৪ বছর পর একজন বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্ট জয় করে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় তার মানবসম্পদকে প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে এবং কর্মীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাদের ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার বিকাশেও সমানভাবে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শেষে নুরুননাহার নিম্নির এই ঐতিহাসিক অর্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

আরবিএস
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে।
ঢাকা ব্যাংক পিএলসিতে তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে ওসমান এরশাদ ফয়েজ। রোববার (১১ জানুয়ারি) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
দীর্ঘ গোপনীয়তা আর বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কালের অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অফিশিয়াল ও চূড়ান্ত লিখিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
লক্ষ্মীপুরের একটি আবাসিক ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, হত্যার পর ঘটনাটি...
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লেগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর