হাইকোর্টে সাবেক এমপি মমতাজ বেগমের জামিন

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৪:১২ পিএম

আলাদা তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এই আদেশ দেন। 

মমতাজ বেগমের আইনজীবী সাংবাদিকদের জানান, তিনটি আলাদা মামলায় উচ্চ আদালত থেকে জামিন মেলায় আইনি প্রক্রিয়ায় আপাতত বড়ো ধরনের স্বস্তি পেলেন সাবেক এই সংসদ সদস্য।

২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারনামীয় আসামি তিনি। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দি আছেন।

লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। পরবর্তীতে ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেলেও তিনি শেষ হাসি হাসতে পারেননি। ওই নির্বাচনে নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম। নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন এবং পরবর্তীতে সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গত বছর ডিবির হাতে গ্রেপ্তার হন।

একাত্তর/এসি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচারকাজ শেষ হয়েছে। এই মামলার রায়...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ যদি দলীয় পরিচয় ছাড়া, এককভাবে বা ব্যক্তি হিসেবে অংশ নিতে চান, তবে তাতে সরকার কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা....
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
দীর্ঘ গোপনীয়তা আর বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কালের অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অফিশিয়াল ও চূড়ান্ত লিখিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
লক্ষ্মীপুরের একটি আবাসিক ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, হত্যার পর ঘটনাটি...
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লেগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর