কারাগার থেকে মুক্তির দিন লাশ হয়ে ফিরলো রাজা

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৯:১৯ পিএম

মাদক সেবনের অপরাধে সাত দিনের সাজা মাথায় নিয়ে নীলফামারী জেলা কারাগারে এসেছিলেন রাজা ইসলাম (২৫)। সাজার মেয়াদ শেষে আজ সোমবার বিকেলে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে মুক্ত হবার আগের ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টায় তাঁর মৃত্যু হয়।

রাজা ইসলাম সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা গ্রামের মো. সেলিমের ছেলে। সাত দিন ধরে তিনি নীলফামারী কারাগারে ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর মাদক সেবনের অভিযোগে রাজাকে সাত দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এরপর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

নীলফামারী জেলা কারাগারের সুপার জাবেদ মেহেদী জানান, সাত দিনের সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আসেন রাজা ইসলাম। ৪ অক্টোবর সোমবার তাঁর সাজার মেয়াদ শেষ হয়। বিকেলে কারামুক্ত হয়ে তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: পুলিশের পোশাকে ছিনতাই, পুলিশের হাতে আটক

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমল রায় বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হলে সকালে তাঁকে হাসপাতালে নিয়ে আসে কারাগার কর্তৃপক্ষ। এরপর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউপ বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করেছে কারাগার কর্তৃপক্ষ। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে রাজার লাশ হস্তান্তর করা হয়েছে।


একাত্তরে/এসএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর