চায়ের রাজধানীতে চলছে উপনির্বাচন

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০:০৩ এএম

সকাল আটটায় ভোট গ্রহণের মধ্যে দিয়ে শুরু হয়েছে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। 

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ভানু লাল রায়, জাতীয় পাটি থেকে লাঙ্গল প্রতীকে মিজানুর রব, চা শ্রমিক সন্তান ও উপজেলা শ্রমিক লীগ নেতা প্রেম সাগর হাজরা আনারস প্রতীকে এবং কৃষক লীগের সভাপতি আফজাল হক ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৮০টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭২১ জন। 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন জানান, নির্বাচনকে ঘিরে যে কোন ধরনের সংঘাত এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ও বাড়তি  সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে একজন করে সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশ ও আনসার মিলিয়ে মোট ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। 

আরও পড়ুন: ভয়াবহ আগুনে পুড়ে গেলো নিউ মার্কেটের শতাধিক দোকান

image


তিনি আরও জানান, উপজেলার ৮০টি ভোট কেন্দ্রসহ পুরো উপজেলায় ১৯ জন নির্বাহী ম্যাজিস্টেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্টেটসহ প্রশাসনের ৮টি মনিটরিং টিম কাজ করছে। এছাড়াও পুলিশের পোষাকধারী ৮টি স্টাইকিং ফোর্স ও ২টি সাদা পোষাকধারী স্টাইকিং ফোর্স নিয়োজিত আছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি সদস্য, র‍্যাবের ২টি স্টাইকিং ফোর্সসহ একাধিক টিম মাঠে মোতায়েন করা করছে। 

উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেব এর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। 


একাত্তর/আরএইচ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর