পঞ্চাশ বছরে অবৈধ দখলে তিন হাজার একর বনভূমি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৪:৩২ পিএম

টাংগাইল জেলার মধুপুর উপজেলার সাথে লাগোয়া জামালপুর সদর উপজেলার বাঁশচড়া বিট। এই বিটের অধীনে বনভূমির পরিমাণ তিন হাজার দুইশ' ৬৪ দশমিক ৭৭ একর। গত পঞ্চাশ বছরে দখল হয়ে গেছে পুরো বনভূমি। শুধু মাত্র দখলের হাত থেকে রক্ষা পেয়েছে বন বিভাগের অফিসের এক একর জমি। 

বাঁশচড়া বিটের বাঁশচড়া, জামিরা, বৈঠামারী, ভাগড়া, আজুগীতলা ও ভালুকা মৌজার সব বনভূমির গাছ ও পাহাড় কেটে বসতবাড়ি, খামার ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন অন্তত দুই হাজার দখলদার।

এক সময় আদিবাসীরা বনভূমিতে বসবাস করলেও বাঙালিরা পাহাড় কেটে বসতি গড়ে তোলায় বন্ধ হয়েছে আদিবাসীদের জুম চাষ। দখল আর বনভূমির আকৃতি পরিবর্তন করায় বাড়ছে পরিবেশ বিপর্যয়।

স্থানীয় আদিবাসীরা বলছেন, ৪০ বছর আগেও পাহাড়ে শুধু আদিবাসীরা বাস করলেও এখন পাহাড় পুরোটায় বাঙালিদের দখলে। বনভূমির গাছ আর পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় আদিবাসীদের জীবিকার উৎস জুম চাষ বন্ধ হয়েছে অনেক আগেই। বনভূমির আদিবাসীরা এখন সংখ্যালঘু হয়ে উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

image


বনের গাছপালা কেটে ফেলায় জৈববৈচিত্র ধ্বংস হয়ে গেছে। বনের চার পাশে গড়ে উঠেছে শতাধিক অবৈধ করাত-কল। শুধু স্থানীয়রাই একা দখল উৎসব করেনি, নানা এলাকা থেকে এসে প্রভাবশালীরাও দখল করেছে বনভূমি। স্থাপন করেছে মুরগীর খামার, গরুর খামারসহ নান স্থাপনা। পাহাড় কেটে করেছেন তৈরি করেছে মাছের প্রজেক্ট।

গজারী, সেগুন, অর্জুনসহ লাখ লাখ বনজ ও ফলজ বৃক্ষ নিধন করেছে এসব দখলদাররা। সরকারি বনভূমির জমি অবৈধ ভাবে দখলে নিয়ে বিক্রি করছে প্লট আকারে। 

বন বিভাগের তথ্যানুযায়ী, জামালপুরের বাঁশচড়া বিটের মোট জমির পরিমাণ তিন হাজার দুইশ' ৬৪ দশমিক ৭৭ একর। এরমধ্যে বাঁশচড়া মৌজায় এক হাজার পাঁচশ' ২৩ দশমিক ৮৪ একর, জামিরা মৌজায় পাঁচশ' ৮৪ দশমিক আট একর, বৈঠামারী মৌজায় সাতশ' সাত দশমিক ৩৭ একর, ভাগড়া মৌজায় চারশ' ৩৫ দশমিক ৭০ একর, আজুগীতলা মৌজায় সাত দশমিক ২০ একর ও ভালুকা মৌজায় ছয় দশমিক ০৮ একর। বনভূমির দখলে থাকা এক একর ছাড়া অবশিষ্ট বনভূমি ভুয়া কাগজ তৈরি করে দখলে নিয়েছে প্রভাবশালীরা। 

image


পাহাড়ে বসবাসকারীরা জানান, স্থানীয় দখলদারদের কাছে জমি কিনে তারা বসতবাড়ি করেছেন।

বনভূমির জমি দখল ও বনের গাছ কেটে প্রথমে আকৃতি পরিবর্তন ও বসতি স্থাপন করে প্রভাবশালীরা। পরে সেসব জমি বিক্রি করে দেন তারা। 

স্থানীয়রা বলছেন, দিনে ও রাতের আধারে বনের মূল্যবান সব গাছ বিক্রি করছে প্রভাবশালীরা। 

আরো পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

image


ময়মনসিংহ বন বিভাগের রসুলপুর রেঞ্জের ফরেস্টার সাব্বির জাহাঙ্গীর জানান, বাঁশচড়া বিটের সব বনভূমি দখল হয়ে গেছে। মামলা করেও কোনো কূলকিনারা করতে পারছে না বনবিভাগ। বনের গাছ কেটে ফেলা ও পাহাড় কেটে আকৃতি পরিবর্তন করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বন্ধ রয়েছে সামাজিক বনায়ন কর্মসূচি।

জবরদখলে যাওয়া বন বিভাগের ভূমি উদ্ধার, আদিবাসীদের অধিকার ও জীব বৈচিত্র্য রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা পাহাড়ে বসবাসকারী আদিবাসী এবং পরিবেশ কর্মীদের। 


একাত্তর/আরবিএস  

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
দক্ষিণাঞ্চলের উপকূলজুড়ে নেমে এসেছে এক বিষাদময় নীরবতা। প্রজনন মৌসুমে ডিমওয়ালা 'মা ইলিশ' সুরক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের টানা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। সরকারি এই কড়া ফরমানে রাত...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর