মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের ‘এস্তাদিও মনুমেন্টাল’-এ বেনিনের বিপক্ষে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে নীল-সাদা জার্সিকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি লিওনেল মেসি। ২১ বছরের দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৫টি গোল, একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা ট্রফি উপহার দেওয়া এই মহানায়কের বিদায়ে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে এক গভীর শূন্যতা। তবে মেসির বিদায়ের পর এখন সবচেয়ে বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—আর্জেন্টিনা জাতীয় দলের আইকনিক ‘১০ নম্বর’ জার্সিটির নতুন উত্তরাধিকারী কে হবেন?

অতীতে ১৯৯৪ সালে দিয়েগো ম্যারাডোনার অবসরের পর দীর্ঘ সময় কৌশলগত ধোঁয়াশা ও ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হয়েছিলো আর্জেন্টিনাকে। পরবর্তী সময়ে পাবলো আইমার, এরিয়েল ওরতেগা কিংবা হুয়ান রোমান রিকেলমে—সবাই ১০ নম্বর জার্সির ভার সামলাতে হিমশিম খেয়েছিলেন, যতোক্ষণ না ২০০৫ সালে মেসির আগমন ঘটে। তবে বর্তমান কোচ লিওনেল স্কালোনির দলে বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান তারকা রয়েছেন, যারা এই শূন্যতা পূরণে ভূমিকা রাখতে পারেন।

হুলিয়ান আলভারেজ 

মেসির অনুপস্তিতিতে স্কালোনির আক্রমণভাগে সবচেয়ে নির্ভরযোগ্য নাম ২৬ বছর বয়সী হুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মেসির অনুপস্থিতিতে নিয়মিত শুরুর একাদশে ছিলেন এবং আলো ছড়িয়েছেন। ম্যানচেস্টার সিটির হয়ে ‘ট্রেবল’ বিজয়ী এই তারকার বড়ো মঞ্চে খেলার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। তবে পজিশনের বিচারে তিনি প্রথাগত ‘প্লে-মেকার’ বা ১০ নম্বর তারকা নন, বরং খাঁটি ফরোয়ার্ড।

নিকো পাজ

খেলার ধরন ও কৌশলের বিচারে মেসির সবচেয়ে কাছাকাছি ২২ বছর বয়সী উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ। কমো-র হয়ে দুর্দান্ত পারফর্ম করা বাঁ-পায়ের এই ফুটবলারের প্রশংসা স্বয়ং মেসিও করেছেন। মাঝমাঠে দূরদৃষ্টি, ড্রিবলিং ও ম্যাচ নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতার কারণে তাকে মেসির প্রথাগত উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

ফ্রাঙ্কো মাসতানতুওনো 

১৯ বছর বয়সী এই তরুণ উইঙ্গার ইতিপূর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে ম্যারাডোনার রেকর্ড ভেঙেছিলেন। ফিওরেন্তিনায় ধারে খেলে দারুণ ফর্মে থাকা এই তরুণ মেসির মতোই ডান প্রান্ত থেকে আক্রমণ গড়ে তুলতে অভ্যস্ত। তার অটুট আত্মবিশ্বাস ও ক্ষিপ্রতা তাকে এই জার্সির শক্তিশালী দাবিদার করে তুলেছে।

থিয়াগো আলমাদা

২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার দীর্ঘদিন ধরেই স্কালোনির স্কোয়াডের অংশ এবং কাতার বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন। যেকোনো পজিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলেও সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ফুটবলে তার ধারাবাহিকতার অভাব ও ইনজুরি সমস্যা কিছুটা বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

মেসির মতো একক কোনো ফুটবলারের পক্ষে এই বিশাল শূন্যতা পূরণ করা প্রায় অসম্ভব। ফুটবল বিশেষজ্ঞদের মতে, কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর না করে আলভারেজ, পাজ ও মাসতানতুওনোর যৌথ সমন্বয়ে নতুন কৌশলগত বিবর্তনের মাধ্যমেই কেবল এই শূন্যতা কাটিয়ে উঠতে পারে আর্জেন্টিনা।

একাত্তর/এসি
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
যে মাঠটিতে তিনি গড়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, ফুটবলের আনন্দ উপভোগ করেছেন, ফাইনালে হেরে অঝোরে কেঁদেছেন এবং একের পর এক ঐতিহাসিক ট্রফি জয়ের উল্লাসে ভেসেছেন, সোমবার সেই চেনা ঘাসের ওপরই শেষবারের মতো হাঁটল...
আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি টানতে চলেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে জীবনের শেষ...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
হামের টিকাদান কর্মসূচির প্রথম ধাপে বাদ পড়া ৩৫ লাখ শিশুকে পরবর্তী ক্যাচ-আপ ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর