পাঁচ মাসের মধ্যে টিকা পাবে দেশের ৮০ শতাংশ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১০:৪৯ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন পর্যন্ত দেশের পাঁচ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম অব্যহত রয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৫০ শতাংশ এবং আগামী মার্চ মাসের মধ্যে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে।

শনিবার (০৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে পূজা মণ্ডপ উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে দেওয়ার মতো টিকার জোগানও এরই মধ্যে হয়ে গেছে। এছাড়া খুব শিগগিরই ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দেওয়া শুরু হবে বলে জানান মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো বলেই মৃত্যুহার অনেক কম। এখন করোনা আক্রান্ত ও মৃত্যু হার কমে গেছে। আমরা চাই না কোনো অনুষ্ঠানের মধ্যদিয়ে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাক। কাজেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: সৌদি আরবে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ আহত ১০

ধর্ম যার যার উৎসব সবার এ কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম। আসন্ন দুর্গাপূজার উৎসবে সবাইকে স্বাস্থ্যসেবা মেনে উৎসব পালনের আহবান জানান মন্ত্রী।

এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক, মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মো: গোলাম আজাদ খানসহ জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ সদর উপজেলার ১১২ ও সাটুরিয়া উপজেলার ৬৪টিসহ ১৭৬টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৫০০ কেজি চাল, এক হাজার টাকা মণ্ডপ কমিটির হাতে তুলে দেওয়া হয়।


একাত্তর/আরবিএস  

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার...
‘সংশপ্তক’ খ্যাত দেশের খ্যাতিমান ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর