সৌদি আরবে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ আহত ১০

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৫৭ পিএম

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান শহরে বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলা তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বাংলাদেশি ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন সুদানের একজন এবং বাকি ছয়জন সৌদি আরবের নাগরিক।   

সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরে এ হামলা চালানো হয়। 

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি'র (এসপিএ) বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।  

আহত তিন বাংলাদেশিসহ বাকি ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করেনি সৌদি সরকার। আহত ১০ জনের মধ্যে পাঁচজন সামান্য আহত হয়েছেন, কিন্তু বাকি পাঁচজনের বিষয়ে কিছু জানা যায়নি।  

হামলায় বিমানবন্দরের বড় ধরনের কোনো ক্ষতি না হলেও সম্মুখভাগের বেশ কয়েকটা জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক কর্মকর্তা। 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এ হামলার দায় স্বীকার করেনি। 

image


তবে বুধবার (৬ অক্টোবর) দেশটির আসির প্রদেশের রাজধানীর আভা আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি ড্রোন হামলা চালানো হয়, যার জন্য ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি আরব।         

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত চার

প্রতিবেশী দেশ ইয়েমেনের ওপর সৌদি জোটের ক্রমাগত বিমান হামলা ও নানা নিষেধাজ্ঞার ঘটনাকে কেন্দ্র করে সৌদির বিভিন্ন স্থানে ড্রোন ও রকেট হামলা চালানো হচ্ছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। 


একাত্তর/আরবিএস  

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটে কুঠার দিয়ে হামলার চেষ্টা চালানো ওমানি পাইলট হামাম আল-হামামির ভয়াবহ ও বিতর্কিত অতীত নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিএনএন’র এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা...
আসন্ন তীব্র শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক নজিরবিহীন ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
ইয়েমেনের পশ্চিম উপকূলে ইরান-সমর্থিত আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য লোহিত সাগর অঞ্চলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু গণমাধ্যমের...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বুধবার ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর