মুজিবুল হক চুন্নু জাপার নতুন মহাসচিব

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৪৪ এএম

জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে। 

শনিবার (৯ অক্টোবর) তাকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো। 

এক প্রতিক্রিয়ায় মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন,  দলের চেয়ারম্যানের (জি এম কাদের) সঙ্গে কথা হয়েছে। তিনি দলের নতুন মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। 

তিনি আরও বলেন, এখন আমার দায়িত্ব হলো, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

আরও পড়ুন: করোনা ভাইরাস: একদিনের ব্যবধানে মৃত্যু বাড়লো প্রায় তিন গুন

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাপার নেতারা জানান, গত ২ অক্টোবর বাবলুর মৃত্যুর পর পরবর্তী মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ ও অতিরিক্ত মহাসচিব গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নাম আসে। 

একাত্তর/এসি

জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত দলের দশম জাতীয় কাউন্সিলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছেন। 
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এ বাজেটে বিশেষ কিছু নেই। বেকার সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলারের অবমূল্যান এসব...
নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনি ব্যবস্থার ফাঁক-ফোকর কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছে।
ফেসবুকে একজন নতুন সংসদ সদস্যের দেয়া বক্তব্যের কারণে অন্য সংসদ সদস্যরা ভুক্তভোগী হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর