বৃহস্পতিবার শুরু শিশুদের পরীক্ষামূলক টিকা

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৯:৩৪ এএম

দেশে ১২ থেকে ১৭ বছরের শিশুদের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। এবার শুরু হচ্ছে প্রয়োগ। সেই লক্ষ্য চলছে চূড়ান্ত প্রস্তুতি।

ঢাকার একাধিক কেন্দ্রে স্বল্প পরিসরে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

প্রথম দিনে ৫০ থেকে ১০০ শিশুকে টিকা দেওয়ার পর তাদের পর্যবেক্ষণ করা হবে। এরপর আগামী সপ্তাহ থেকে ঢাকা ও অন্য সব নগরী এবং জেলা পর্যায়ে যাবে শিশুদের টিকা।

বুধবার (১৩ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, মানিকগঞ্জের দুটি স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হবে টিকা।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে দুটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও নিবন্ধন করা যাবে।

দেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, এসব শিশুকে দেওয়া হবে ফাইজারের টিকা। যাদের টিকা দেওয়া হবে তাদের ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন শিশুদের টিকা দিতে। সে অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে টিকার টেস্ট রান শুরু হবে। এতে দুটি সরকারি স্কুলের ছেলেমেয়েদের বেছে নেওয়া হয়েছে।

স্বাস্থ্যের মহাপরিচালক আরো বলেন, ‘টেকনিক্যাল কারণে টিকা দেয়ার স্থান হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা মানিকগঞ্জকে বাছাই করা হয়েছে।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু, শনাক্তের হার দুই দশমিক ৩৪

সরকারের হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা রয়েছে, এ থেকে ৩০ লাখ ডোজ দেওয়া হবে। বাকি ৩০ লাখ ডোজ রেখে দেওয়া হবে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য।

বাংলাদেশে এ পর্যন্ত জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার উৎপাদিত স্পুটনিক-ভি, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্ণার টিকা।


একাত্তর/আরএ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
সরকার হাম (মিজেলস) রোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর