নয়াদিল্লিতে আগুনে আট বাংলাদেশি আহত, গুরুতর তিন: হাইকমিশন

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৪০ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৪ জুন) এক বার্তায় এই তথ্য জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিতি বাংলাদেশ হাইকমিশন। ওই বার্তায় জানানো হয় ওই দুর্ঘটনায় ৯ জন ভারতীয়সহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আগুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করে হাই কমিশন জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

নয়াদিল্লির ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশ হাই কমিশন জানায়, এই অগ্নিকাণ্ডে বিভিন্ন দেশের নাগরিকেরা হতাহত হয়েছেন। তার মধ্যে ভারতীয় নাগরিক ৯ জন, নাইজেরিয়ার চারজন, মোজাম্বিকের দুইজন এবং লাইবেরিয়া, উজবেকিস্তান ও কাজাখস্তানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক আটজন, ভারতীয় তিন জন, লাইবেরিয়ার তিনজন, কাজাখস্তানের তিন জন এবং নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের দুইজন করে এবং নাইজেরিয়ার একজন নাগরিক আহত হয়েছেন।

আহত বাংলাদেশি নাগরিকদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে। বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থা ও চিকিৎসার তদারকি করছেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিদগ্ধ ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য এবং ইনফেকশন প্রতিরোধের স্বার্থে আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। সুচিকিৎসার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের এই জরুরি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন।

সঙ্কটের এই সময়ে ক্ষতিগ্রস্ত ও আহত বাংলাদেশি নাগরিকদের পাশে থাকতে এবং যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন। একই সঙ্গে আহত বাংলাদেশিদের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মালব্য নগরে ‘লেমন গ্রিন’ নামের একটি রেস্তোরাঁ এবং ‘ফ্লোরিশ স্টে বি’ নামের একটি হোটেল ছিরো। বুধবার সকাল আটটা ৪৮ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। 

দিল্লির উপপুলিশ কমিশনার অনন্ত মিত্তাল জানান, ফায়ার সার্ভিস ও অন্য জরুরি সেবাদানকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ভবনটি থেকে ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ১৩ জন আহত ব্যক্তি এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস) ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

আগুনে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

একাত্তর/এসি
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ওই ফ্লাইটের নয়াদিল্লির যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার সময় পরিবর্তন করা হলেও ওই...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর