কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংক: প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৪:৫১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংকসহ বহু আন্তর্জাতিক সংস্থা। সব বাধা দূর করে কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে সরকার।

শনিবার (১৬ অক্টোবর) 'বিশ্ব খাদ্য দিবস- ২০২১' উদযাপন উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জমির আইলগুলো তুলে দেওয়া গেলে ফরিদপুর জেলার সমান চাষযোগ্য জমি পাওয়া যেত।  বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, জাতির পিতার এই লক্ষ্য নিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বাংলাদেশ ৯৮ সালে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। সে সময় খালেদা জিয়া বলেছিলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতার প্রয়োজন নাই। বিদেশের কাছে পরনির্ভরশীল হবার জন্য বিএনপি এই কথা বলেছিলো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

তিনি আরও বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা এবং উন্নয়ন বন্ধ করতেই হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আরও ৪০ বছর আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হতো।

আরও পড়ুন: বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

ব্রি ধান উদ্ভাবনকারীদের বিশেষ ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমাদের দেশে রয়েছে। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আমলে মঙ্গা মুক্ত হয়। 

কোনো চক্রান্ত যেন দুর্ভিক্ষ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। 


একাত্তর/আরবিএস  

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর