কোহলিদের নতুন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ই

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৬:১৯ পিএম

ভারতীয় ক্রিকেটের প্রধান কোচ হিসাবে রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসাবে দেশটির কর্তাদের পছন্দের শীর্ষে ছিলেন সাবেক তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। বাকি ছিলো শুধু ঘোষণার। সেই কাজটিও সেরে ফেলেছে সৌরভ গাঙ্গুলির ভারতীয় ক্রিকেট বোর্ড। 

শনিবার ভারতের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছেন, শুক্রবার রাতে দুবাইয়ে যখন আইপিএল ফাইনাল চলছিলো তখনই দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেই বৈঠকেই চূড়ান্ত হয় সব কিছু।

বৈঠকে কোহলিদের দায়িত্ব নিতে রাজি হয়ে যান ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' খ্যাত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক কর্মকতা জানান, দ্রাবিড় ভারতীয় দলের পরবর্তী কোচ হতে তৈরি। জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবেন তিনি।

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে দ্রাবিড়ের শর্ত ছিলো, তার প্রিয় ও আস্থাভাজন পরেশ মামব্রেকে বোলিং কোচ করতে হবে। সেই শর্ত মেনে নেন সৌরভরা। আর ব্যাটিং কোচ থাকছেন বিক্রম রাঠোরই। ফিল্ডিং কোচ শ্রীধর থাকবেন কিনা পরে ঠিক হবে। 

কোহলিদের কোচ হিসেবে দশ কোটি টাকা বেতন পাবেন রাহুল দ্রাবিড়। আপাতত দুই বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই রাহুল ভারতীয় দলের দায়িত্ব নেবেন। নিউজিল্যান্ড সিরিজে কোহলিদের প্রধান কোচ হিসাবে দেখা যাবে দ্রাবিড়কে।

শ্রীলঙ্কা সিরিজে ডেভিড ধাওয়ানদের কোচ হিসেবে দেখা গিয়েছিলো দ্রাবিড়কে। তখন থেকেই মোনা যাচ্ছিলো শাস্ত্রির উত্তরসূরি হিসাবে তার নাম। কিন্তু কিছুতেই বড় মেয়াদে চুক্তি করতে রাজি ছিলেন না রাহুল দ্রাবিড়। সেই পর্যন্ত সেই অবস্থান থেকে আসেন তিনি। 

বেশ কয়েক বছর ধরে জাতীয় অ্যাকাডেমি, অনূর্ধ্ব-১৯ এবং ভারত-এ দলের দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। একাধিক তরুণ প্রতিভাও খুঁজে এনেছেন। তাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য দ্রাবিড়ের মতো একজনকে দরকার ছিলো সৌরভদের। 



একাত্তর/এআর

ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর