স্কটল্যান্ডকে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশকাপ মিশন

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২:২২ পিএম

বড় মঞ্চে বড় চ্যালেঞ্জ, প্রস্তুত বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো নিজেদের প্রমাণ করা হয়নি ঠিক সেভাবে। গা থেকে ঝরে গেছে আন্ডারডগের তকমা। ওমান আর আরব আমিরাতে এবার বাঘেদের গর্জে ওঠার পালা। রোববারই শুরু হচ্ছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন। খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। 

image

টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যখন কানে ভাসে, এই দুঃখ-গাঁথা ফিরে ফিরে আসে। ভারতের কাছে সেই শেষ বলের হার আজন্ম আক্ষেপ হয়ে আছে বাংলার ক্রিকেটে। না পাওয়ার সে দুঃখগুলোই এখন বাংলার শক্তি। আন্ডারডগ হিসেবে বিশ্বকাপে যাওয়া দলটার পরিচয় বদলে গেছে, ওরা এখন সমানতালে লড়ে যতে পারে। টাইগাররাই এখন বাকীদের ভয়ের কারণ। 

এবারের আসরে সেই ভয়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কেননা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জেতার পাহাড়সম আত্মবিশ্বাস নিয়েই ওমান আর আরব আমিরাত ঘুরে বেড়াচ্ছে টিম টাইগার্স। এই সাথে ওরা আর তলানিতে পরে নেই, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন নাম্বার সিক্স। 

আরও পড়ুন: পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের

বাংলার মিশন শুরু রোববার। প্রথম বাধা স্কটল্যান্ড, একদিন পরপর বাকী দুটি স্বাগতিক ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে। এরপরই ১২ দলের মূল লড়াই। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সুখের গল্পটা কম বাংলাদেশের। প্রথম আসর ২০০৭, খেলেছিলো সুপার এইটে। পরের তিনটা আসর গেছে একটা ম্যাচও না জিতে। তার পরের দুই আসরে দুটি করে ম্যাচ জিতেছে অর্থাৎ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মোট ছয় আসরে ১৯ হারের বিপরীতে মাত্র পাঁচটা জয় আছে বাংলাদেশের। 

রাতের আধার কাটিয়ে টাইগাররা এখন সোনালী প্রভাতে। দারুণ ব্যালেন্সড একটা দল নিয়ে নতুন কাব্য লিখতে চায় সাফল্যের আঁচড়ে। 


একাত্তর/এসজে

ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর