‘হামলাকারীরা এসেছিল সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক স্বার্থে’

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৫:৩০ পিএম

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছিলো রংপুরেও। জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, জেলায় গত ১৭ অক্টোবরের হামলায় মুহূর্তেই যোগ দিয়েছিল হাজার হাজার মানুষ। এদের মধ্যে কারো উদ্দেশ্য ছিল রাজনৈতির পরিস্থিতি সহিংস করা। আবার কেউ কেউ এসেছিল শুধুই সাম্প্রদায়িক বিদ্বেষ নিয়ে।

তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত সকলকেই শাস্তি পেতে হবে। প্রথম দিন থেকেই ২৪ ঘণ্টা কাজ করছে পুলিশ।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, তাদের এই মুহূর্তের লক্ষ্য মাঝি পাড়ায় স্বস্তি ফিরিয়ে আনা। তবে খুব দ্রুত মাঠে নামছে প্রশাসন।

জেলা প্রশাসক আরো জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০টি পরিবারের বসত ঘর বসবাসের উপযোগী হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে সবার বসতঘর বসবাস উপযোগ হবে।

প্রসঙ্গত, রংপুর জেলার পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দেবার ঘটনা ঘটেছে রোববার (১৭ অক্টোবর) রাতে। হিন্দু ধর্মাবলম্বী এক তরুণ ফেসবুকে একটি পোষ্টে ‘ইসলাম বিদ্বেষী’ কমেন্ট করার কথিত অভিযোগে ১৮টির মতো ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

রোববার রাত দশটার দিকে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: গান গাইতে গিয়ে ধরা পড়ে ইকবাল

মো. কামরুজ্জামান জানিয়েছেন, ‘ভালবাসার প্রস্তাব’ নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ফটোতে কাবা শরীফের ছবি ছিল। সেখানে ওই কমেন্ট করা হয়।

‘তবে এটা ফেক আইডি হবে বলে আমরা ধারণা করছি - নামেই বোঝা যায়। কিন্তু উত্তেজিত জনতা কিছু ঘরবাড়িতে আগুন দিয়েছে,’ বিবিসি বাংলাকে বলছেন ওই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/আরএ

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর