ইশরাকের প্রকাশ্যে অস্ত্র বহনই আপত্তির জায়গা: জামায়াত আমির

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

একই সাথে তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে ইশরাকের কাজকে নেতিবাচক দেখার কোনো সুযোগ নেই এবং তিনি হয়তো ভালো নিয়তেই কাজটা করেছিলেন; তবে একজন জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রীর প্রকাশ্যে এভাবে অস্ত্র বহন ও প্রদর্শন করাটাই মূল আপত্তির জায়গা।

মঙ্গলবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক সাথি-সদস্য সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির এসব কথা বলেন। এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শফিকুর রহমান বলেন, তার (ইশরাক) কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই। কিন্তু একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী যদি প্রকাশ্য দিবালোকে এভাবে অস্ত্র বহন করেন কিংবা কারও দিকে তাক করেন- তিনি হয়তো ভালো নিয়তেই করেছেন। তবে সমাজে খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের অভাব নেই। তারা ভবিষ্যতে এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে। নাগরিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপত্তির জায়গা শুধু এতটুকুই, কাজের বিষয়ে আপত্তি করার কিছু নেই।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা বা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে জামায়াত আমির সংক্ষেপে উত্তর দেন, এটা তো আমার পক্ষ থেকে ইশরাক নিজেই বলে দিয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে গত সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে এই পদত্যাগের বিষয়টি জানানো হয়।

তবে ইশরাক দাবি করেন, তিনি কোনো আইন ভাঙেননি এবং বিএনপি ও সরকারকে যে কোনো অপ্রীতিকর বা বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে নিজেই পদ সরে দাঁড়িয়েছেন।

ইশরাকের পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান আরও বলেন, মাদক তো আজ পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সেখানে যা করার দরকার ছিল, ইশরাক নিজেই বলেছে যে সেখানে পুলিশ ও ফোর্স উপস্থিত ছিলো। ফলে সে সময় তার হাতে অস্ত্রটা না থাকলেই সবচেয়ে ভালো হতো। বাকি বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার।

একাত্তর/এআরএস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির আনা ‘জুলাই বিপ্লবকে ধারণ না করার’ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর