কোরআন অবমাননার গুজবে পুড়িয়ে মারার এক বছরেও নেই প্রতিবেদন

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৩:৫৪ পিএম

লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননার গুজবে শহীদুন্নবী জুয়েলকে পুড়িয়ে হত্যা করার এক বছর পূর্ণ হলেও দাখিল হয়নি পুলিশের প্রতিবেদন। 

গেলো বছর ২৯ অক্টোবর সন্ধ্যায় বুড়িমারী জামে মসজিদে নামাজ পড়ছিলেন জুয়েল। সে সময় তার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ তুলে বেশ কয়েকজন মিলে তাকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে।

এ ঘটনায় ১১৪ জনের নাম উল্লেখ করে থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, নাম উল্লেখ করা ৪৩ জনসহ অজ্ঞাতনামা কয়েকশ' লোক দলবদ্ধভাবে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে। 

এর মধ্যে জুয়েল হত্যা মামলায় এজহারনামীয় ৪৩ জন আসামির মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয় ১৮ জন এবং আদালতে আত্মসমর্পণ করে ২১ জন আসামি। সব মিলিয়ে এ মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: মাইক্রোবাসের পেছনে লড়ির ধাক্কা, নিহত দুই

পুলিশের ওপর আক্রমণের মামলায় ৪৯ এজাহারনামীয় আসামির মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তার হয় ১৭ জন এবং আদালতে আত্মসমর্পণ করে ১৮ জন। এ মামলায় মোট গ্রেপ্তার হয় ৪৮ জন। 

ইউনিয়ন পরিষদ ভাংচুর মামলায় এজহারনামীয় ২২ জন আসামির মধ্যে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয় ২৫ জন এবং আদালতে আত্মসমর্পণ করে ছয় জন আসামি। সব মিলিয়ে এ মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। 

তিনটি মামলায় মোট ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত ১২১ জন আসামিকে জামিন দেন। 


একাত্তর/এসজে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর