ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে পাঁচ

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৬:০৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৮৫) ও রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সোহরাব আলী, ত্রিশালের আ. কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) ও বাঘাদারিয়া গ্রামের আজহারুলের স্ত্রী মিনা (৪৫)। 

আরও পড়ুন: ভোট কেন্দ্রের পাশের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক আব্দুস সাত্তার ও অটোরিকশা যাত্রী কলিমউদ্দিন। এসময় আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনজনের মৃত্যু হয়।

একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর