টঙ্গী ব্রিজ দিয়ে ঢাকাগামী যান চলাচল বন্ধ

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৪:৩৯ পিএম

রাজধানীর শেষ প্রান্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঝুঁকিপূর্ণ টঙ্গী সেতুতে গর্ত সৃষ্টি হয়ে অতি ঝুঁকিপূর্ণ হাওয়ায় সেতুর উপর দিয়ে ঢাকামুখী বাসসহ ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 

একারণে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে এই সড়কের যানবাহন বিকল্প পথে কামারপাড়া সড়ক দিয়ে চলাচল করছে। ফলে এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুরের দিক থেকে ঢাকায় আসতে অধিক সময় লাগছে, ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের। 

যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকে ঢাকামুখী যানবাহনের প্রচণ্ড চাপ তৈরি হয়েছে মহাসড়কে। তবে ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা গাজীপুরগামী যানবাহন আগের মতই বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছে। 

image


বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং নদীর উপর আরেকটি ব্রিজ নির্মীয়মাণ থাকায় ওই সড়কে এমনিতেই যানজট লেগেই থাকে। সেতুতে গর্তের কারণে সকাল থেকে অবস্থা আরো নাজুক হয়ে পড়ে। 

আরও পড়ুন: জোরপূর্বক সিল দিতে বাধাদান, গুলিতে প্রার্থীর ভাইয়ের মৃত্যু

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন  জানান, টঙ্গী ব্রিজের ওই জায়গায় আগে থেকেই ফুটো ছিল। এতদিন ফুটোর ওপর পাত দিয়ে যানবাহন চলাচল করছিল। ওই

সেতু দিয়ে কেবল টঙ্গী থেকে ঢাকামুখী গাড়ি চলে। ঢাকা থেকে টঙ্গীর দিকে আসা যানবাহনগুলো আরেকটি সেতু দিয়ে পার হচ্ছে। 


একাত্তর/আরএইচ

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর