লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১০:৫৫ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি রিপোর্টে দেখা যাচ্ছে লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন তিনি। 

বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সূত্রে জানা যায়, গেল কয়েক দিন বেগম জিয়ার বমির সাথে রক্তপাত হচ্ছিল। আর তাই আজ তার এন্ডোস্কপি করানো হয় রাজধানীর এভারকেয়ার হাসপালে। বেগম খালেদা জিয়া এই হাসপাতালের সিসিইউতে চিকিত্সাধীন রয়েছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিবরণ দিয়েছেন তার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল। শনিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে মারুফ কামাল খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।

তিনি লিখেছেন, খালেদা জিয়া তার পুরনো জটিল রোগগুলো ছাড়াও ডিকমপেন্স্যাটেড লিভার সিরোসিস-এ আক্রান্ত হয়েছেন। এটা সম্ভবত NASH (Non alcoholic steato hepatitis) অর্থাৎ ফ্যাটি লিভার থেকে হয়ে থাকতে পারে। এখন এর দুটি মাত্র চিকিৎসা- স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন থেরাপি এবং তাতেও কাজ না হলে লিভার ট্রান্সপ্লান্ট করা। এর কোনোটিই বাংলাদেশে সম্ভব নয় এবং করার সুযোগ নেই।

মারুফ কামাল খান আরও লেখেন, আমি যতদূর জেনেছি, শরীর থেকে রক্ত যেতে যেতে তার হিমোগ্লোবিন একেবারে কমে গেলে এবং রক্তবমি হতে থাকলে তাকে এবার হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা এন্ডোস্কপি করে তার লিভার সিরোসিস শনাক্ত করেন। তার শরীরে দফায় দফায় রক্ত দেওয়া হয় এবং তার বড় হয়ে যাওয়া রক্তনালী এন্ডোস্কপির মাধ্যমে Oesophageal Band ligation করা হয়েছে এবং সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর বেশি কিছু বাংলাদেশের ডাক্তারদের করার নাই বলেই জানানো হয়েছে।

উল্লেখ্য খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং হার্ট, কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন। তিনি নিয়মিত চিকিৎসাধীন ও চিকিৎসকদের তদারকিতে ছিলেন।

একাত্তর/এআর

নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর