জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৫:১১ পিএম

মাদারীপুরের শিবচরে জায়গাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দাদন চৌকদার (৪০) নামের এক জেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ৮ নম্বর পূর্ব শ্যামাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। 

নিহতের স্বজনরা জানান, এক বছর ধরে প্রতিপক্ষ শেখ ফরিদ, সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখদের সঙ্গে নিহত দাদন চৌকদারের জমি-জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে এই ঘটনা ঘটে। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত দাদন চোকদার বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখসহ ১৫/২০ জনের সন্ত্রাসী দল দাদন চোকদারের পথরোধ করেন। এসময় তারা পর্যায়ক্রমে কুপিয়ে দেহ থেকে বাম পা বিচ্ছিন্ন করে দাদন চৌকদারের। পরে বুকে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। 

আরও পড়ুন: খালেদার সাজা বাতিল চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

তাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেন। এরপর পথেই তার মৃত্যু হয়। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রকিবুল হাসান জানান, আহত রোগীর বাম পা সন্ত্রাসীরা বিচ্ছিন্ন করে ফেলেছে। হাসপাতালে আমরা তার বাম পা পাই নাই। 


একাত্তর/আরএইচ 

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর