বাস মালিক সমিতিতে রাঙ্গাঁ-এনায়েত পুনঃনির্বাচিত

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১:৫৯ এএম

বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি কার্যকরি কমিটিতে মশিউর রহমান রাঙ্গাঁ সভাপতি এবং খন্দকার এনায়েত উল্যাহ মহাসচিব পদে পুনঃনির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সমিতির সাধারণ সভা ও কাউন্সিলে ১২১ সদস্যের নতুন এই কমিটি গঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি আগামী দু্ই বছর সমিতির নেতৃত্ব দেবে। 

কাউন্সিলে সারাদেশ থেকে প্রায় ৭০০ জন কাউন্সিলর ও প্রতিনিধি উপস্থিত হয়ে সর্বসম্মতিতে নতুন নেতৃত্ব নির্বাচন করেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়, শনাক্ত জার্মানিতে

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য মশিউর রহমান রাঙ্গাঁ রংপুর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য। জাতীয় পার্টির সাবেক মহাসচিব রাঙ্গাঁ এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পানল করেন 

খন্দকার এনায়েত উল্যাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। 


একাত্তর/আরএইচ

২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর