২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়, শনাক্ত জার্মানিতে

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০:৪০ এএম

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫২৩ জন। এতে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১ লাখ ৯৮ হাজার ৪৩৭ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ১৪ জন। ফলে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ কোটি ২ লাখ ৪৮ হাজার ৮১ জনে। 

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য প্রকাশ করে। 

ওয়েবসাইটটির তথ্য ঘেঁটে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগি শনাক্ত হয়েছে জার্মানিতে। অন্যদিকে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে রাশিয়া। 

এদিন জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ৩১৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৫৬ লাখ ২৩ হাজার ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৯৬ জন মারা গেছেন। 

অন্যদিকে দৈনিক সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটা রাশিয়ায় করোনায় মারা গেছেন ১ হাজার ২৩৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৭৯৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৬৮ হাজার ১৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫৭ জনের। 

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭২৩ জন এবং মারা গেছেন ২৭৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৮ হাজার ৫২০ জন মারা গেছেন। 

আরও পড়ুন: প্রথম টেস্ট: টসে জিতে ব্যাটিং-এ বাংলাদেশ

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৯১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৬০৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৬৯৭ জনের। 

এদিকে প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৯২৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৬ হাজার ৯৮০ জন। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৯৬ জন, তুরস্কে ২২২ জন, ফিলিপাইনে ১৯৩ জন, পোল্যান্ডে ৪৯৭ জন, রোমানিয়ায় ১৭৭ জন, হাঙ্গেরিতে ১৮৫ জন এবং ভিয়েতনামে ১৬৪ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৩৬ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 


একাত্তর/আরএইচ

জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর