৯ দফা দাবি মানতে সময়সীমা বেঁধে দিলো শিক্ষার্থীরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৯:৩০ পিএম

নিরাপদ সড়ক, হাফ ভাড়া ও নটরডেমের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারসহ ৯ দফা দাবিতে শনিবারও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বেলা ১২টায় তারা ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে রাপা প্লাজার সামনে অবস্থান নেয়। মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে ধানমণ্ডি, মোহাম্মদপুরসহ আশেপাশের ১০টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা সকালে অবস্থান নিতে শুরু করে কলেজ গেটের সামনে। 

পরে, দুর্ঘটনায় নডরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর বিচারসহ ৯ দফা দাবিতে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের সামনে অবস্থান নেয় তারা।

এ সময় শিক্ষার্থীরা প্রতিটি যানবাহন থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে। লাইসেন্স না থাকলে কিংবা, ডেট ফেল থাকলে, গাড়িগুলো আটকে রাখে। 

তবে জরুরি যান ও অ্যাম্বুলেন্সগুলোর চলাচল নির্বিঘ্ন রাখতে সহায়তা করে আন্দোলনরত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনে মিরপুর-ধানমণ্ডি সড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের তৈরি হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা আন্দোলন পরে পুলিশের হস্তক্ষেপে বেলা দু’টার দিকে স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ভর্তুকি ও স্কুল-কলেজ থেকে টাকা চান ‘গরিব’ মালিকরা

এছাড়া, ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

শনিবার বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে। বিক্ষোভ কর্মসূচিতে যাত্রাবাড়ী মোড় ও আশপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দীর্ঘ যানজট তৈরি হয়।

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হলো-

১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার করতে হবে এবং হতাহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

২. ঢাকাসহ সারাদেশে সব গণপরিবহনে (সড়ক, রেল, নৌ এ মেট্রো রেল) শিক্ষার্থীদের হাফ পাস জারি করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুট-ওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুত নিশ্চিত করতে হবে।

৪. সড়ক দুর্ঘটনায় আহত সকল যাত্রী এবং পরিবহন শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

৫. পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

৬. দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে।

৭. বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএ’র সকল কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৮. আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে।

৯. ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিষয়গুলোকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করতে হবে।

একাত্তর/আরএ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর