‘হাফ পাস নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপ!

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১০:৫৫ পিএম

হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দুইভাগে বিভক্ত হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে সরেজমিনে ঘুরে এ তথ্যের সত্যতা মিলেছে।

সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর নীলক্ষেতে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একাংশ দাবি করে আগামী সাত ডিসেম্বর পর্যন্ত তারা আন্দোলন স্থগিত করবেন। আসন্ন এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

আরেকাংশের শিক্ষার্থীদের দাবি, যারা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন তারা সাধারণ শিক্ষার্থী নয়। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এই ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে তারা আগামীকাল মঙ্গলবারের (৩০ নভেম্বর) মধ্যে ৯ দফা দাবি মেনে না নেওয়া হলে বিআরটিএ অফিসে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হলো-

১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার করতে হবে এবং হতাহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

২. ঢাকাসহ সারাদেশে সব গণ-পরিবহনে (সড়ক, রেল, নৌ এ মেট্রো রেল) শিক্ষার্থীদের হাফ পাস জারি করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. গণ-পরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুট-ওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুত নিশ্চিত করতে হবে।

৪. সড়ক দুর্ঘটনায় আহত সকল যাত্রী এবং পরিবহন শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

৫. পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

৬. দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে।

৭. বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএ’র সকল কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: স্বপদেই বহাল থাকছেন রবির চুল কাটা সেই শিক্ষিকা

৮. আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে।

৯. ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিষয়গুলোকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করতে হবে।


একাত্তর/আরএ

সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন,কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থায় সম্পৃক্ত করা এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্য যৌথ অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যই ছিলো সম্প্রতি...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর