আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে বের করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০৪:১৯ পিএম

আফ্রিকা থেকে আসা নিখোঁজ থাকা ২৪০ জনকে খুঁজে বের করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারা দেশে আসার পর মোবাইল ফোন বন্ধ ও ঠিকানা ভুল দিয়েছিলেন। পরে প্রশাসনের মাধ্যমে তাদের খুঁজে বের করা হয়েছে। আগে বিদেশ থেকে আগতদের হোটেল কোয়ারেন্টাইন দিলে অনেকে থাকেনি, বাড়ি চলে গেছেন, এবার সেটিরও নজরদারি বাড়ানো হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় করোনার নতুন ধরণ ওমিক্রন ঠেকাতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

দেশে ইতিমধ্যে ১০ কোটি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অনেকেই টিকা নিচ্ছে না, টিকা নেয়ার আগ্রহ কমে গেছে। প্রয়োজনে নো মাস্ক, নো সার্ভিসের মতো পরামর্শ দেওয়া হবে।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, করোনা নিয়ন্ত্রণে যে সব অবকাঠামো তৈরি করা হয়েছে, সেটা আগের মতোই আছে। দেশে ইতিমধ্যে মধ্যে ছয় কোটি একক ডোজ এবং চার কোটি ডাবল ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ওমিক্রন আফ্রিকার ও ইউরোপের কিছু দেশে ছড়িয়েছে। ওমিক্রন ঠেকাতে এবং এলে কিভাবে চিকিৎসা করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিসিআর ও র‌্যাপিড টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আফ্রিকা মহাদেশ থেকে দেশে না আসার জন্য উৎসাহিত করছি। ইউরোপে অল্প ছড়িয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে না। তবে ওই সব দেশ থেকে মানুষ এলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীমিতভাবে সভা সমাবেশ করার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুল ও কলেজ যেভাবে চলছে সেভাবে চলবে। এছাড়া গ্রাম, উপজেলায় নতুন করে কোনো অনুষ্ঠান করা যাবেনা। বাস, ট্রেন ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক। 

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। 

এর আগে, ওমিক্রন ঠেকাতে প্রায় ১৫ টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

আরও পড়ুন: ‘কিছু শর্তে’ ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

এগুলো হলো- সবধরনের জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে; মসজিদসহ সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণ; গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ; আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিতকরণ; সব শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ; সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহীতা, সেবা প্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সব সময় সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

এছাড়াও, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো এবং বিভিন্ন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত অন্যান্য আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের বন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদারকরণ; সবধরনের (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিতকরণ; বাড়ির বাইরে সবসময় সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণ; রেস্তোরাঁয় বসে খাওয়ার ব্যবস্থা ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম করা প্রভৃতি।

গত ২৬ নভেম্বর, ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ওমিক্রন অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ।



একাত্তর/এনএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর