পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জহির

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বাড়িটির মালিক ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে। অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে প্রকাশিত এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটিতে সরাসরি সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিপিএম-সেবা ও পিপিএম (বার) পদকপ্রাপ্ত পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দিষ্ট শাখায় সংযুক্ত রাখা হলো। জনস্বার্থে জারি করা এই প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর ভাটারা থানা এলাকার পুলিশ হাউজিং-১ এ অবস্থিত অতিরিক্ত ডিআইজি জহিরের মালিকানাধীন আড়াই তলার ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বাসাবাড়ি স্বল্পমেয়াদে ভাড়ার বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’ (Airbnb)-র মাধ্যমে সেখানে নিয়মিত ডিজে পার্টি, অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক বিক্রির অভিযোগের ভিত্তিতে রেড দেয় ডিবি।

উক্ত অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১ জন আফগান নাগরিকসহ মোট ৮৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। একই সাথে বাড়িটির ভেতর থেকে উদ্ধার ও জব্দ করা হয় বিপুল পরিমাণ মদ, ইয়াবা, গাঁজাসহ মাদকসেবনের নানা সরঞ্জামাদি।

নিজের মালিকানাধীন বাসায় এমন বড় ধরনের ডিবি অভিযান এবং অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার বিষয নিয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সরাসরি বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

একাত্তর/এআরএস
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর