গাড়ি ভাঙচুর ছাত্রদের কাজ নয়: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ পিএম

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ নয় উল্লেখ করে সড়ক দুর্ঘটনায় দোষীরা শাস্তি পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি চালকদেরও বলবো, গাড়ি সতর্কভাবে চালাতে হবে।

শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

দূর্ঘটনা ঘটলেই অগুন ও ভাংচুর না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহরের সব জায়গার ভিডিও ফুটেজ আছে, গাড়ি ভাংচুর করা হলে সেখানে থাকা নারী, শিশু ও ছাত্রদের জীবন বিপন্ন হতে পারে। 

প্রধানমন্ত্রী আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যদেরও গাড়ি ভাংচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছাত্র-ছাত্রীদের বলবো, দুর্ঘটনায় ছাত্র যে মারা গেছে- সেটা দুঃখজনক। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল। শিক্ষা ব্যবস্থা যাতে চালু রাখার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করেছি। এখন সমস্ত স্কুল-কলেজগুলো খুলে গেছে। সাবাইকে এখন পড়াশোনা করতে হবে। তাদের স্কুলে ফিরে যেতে হবে। 

তিনি আরো বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা এটা ছাত্রদের কাজ না। এটা কেউ করবেন না দয়া করে। যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। লেখাপড়া করেন। যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হবে। তাদের খোঁজে বের করা হয়েছে। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অনেক সতর্ক এই ব্যাপারে।


একাত্তর/এআর

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর