সাগর উত্তাল, টানা বৃষ্টিতে পানি ঢুকছে নিচু এলাকায়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:৩৭ পিএম

জাওয়াদের প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে, যা বজায় থাকবে মঙ্গলবারও। নিম্নচাপের প্রভাবে সমুদ্র রয়েছে উত্তাল অবস্থায়। টানা তিন দিনের বৃষ্টিতে জোয়ারের পানি বেড়ে তলিয়ে গেছে নিচু এলাকা। সমুদ্র বন্দর গুলোতে এখনো তিন নম্বর সতর্ক সংকেত বহাল আছে। 

আবহাওয়া দপ্তর বলছে, জাওয়াদ আরও দুর্বল হয়ে সোমবার সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হতে পারে। মূলত বৃষ্টি ঝড়িয়ে বাংলাদেশে এসে ঘূর্ণিঝড় নিঃশেষ হয়ে যাবে জাওয়াদ।

আর এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম-এই পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার পর, গেল টানা তিন দিন ধরে বাগেরহাটের সুন্দরবন উপকূলে উত্তাল রয়েছে সাগর। ব্যাহত হচ্ছে মোংলা বন্দরের কার্যক্রমও।

সারা রাত ভারি বৃষ্টিতে নিচু এলাকার বাড়ি, ফসলের ক্ষেতে পানি ঢুকে পড়েছে। ক্ষতির আশঙ্কা উচ্চ ফলনশীল ধানের। পানির উচ্চতা বাড়ায় শীতের সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

এদিকে সাগর উত্তাল থাকায় জেলেরা আশ্রয় নিয়েছে রায়েন্দা খাল ও সুন্দরবনসহ সাগর তীরে কাছে খালগুলোতে। দুবলার চরে জেলেদের বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে গেছে।

খুলনায় সকাল ছটা থেকে নয়টা পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বরগুনা উপকূলে গভীর সমুদ্রে মাছ ধরা অন্তত তিন হাজার ট্রলারের সাথে যোগাযোগ করা যায়নি।  

সকাল নয়টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃস্টিপাত হয়েছে পটুয়াখালীতে। নদ-নদীতে জোয়ারের পানি বেড়েছে। তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আমন ধান ও আগাম তরমুজ ক্ষেত।


একাত্তর/এআর

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর