অপারেশন জ্যাকপটের গল্প শোনালেন দুই কমান্ডো

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০২:৩৯ পিএম

মুক্তিযুদ্ধের বাঁক বদল করা এক অভিযানের নাম অপারেশন জ্যাকপট। ৩০০ জন নৌ কমান্ডো একযোগে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নৌ বন্দরে হামলা করে।

অসীম সাহস নিয়ে বুকে বাঁধা লিমপেড মাইন জাহাজে লাগিয়ে দেয়। আর সেটি বিস্ফোরণ করে অচল করে দেয় চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর।

ওই অভিযানে নেতৃত্ব দুই কমান্ডো আমানুর রহমান খসরু ও আব্দুল ওয়াহেদ চৌধুরী একাত্তরের কাছে স্মৃতিচারণ করেছেন, অপারেশন জ্যাকপটের সাহসী গল্প।

আমার পুতুল আজকে যাবে শ্বশুর বাড়ি… এটি শুধু একটি গান নয়। ১৯৭১ সালের ১৫ই আগস্ট তরুণ নৌ কমান্ডার আমানুর রহমান খসরুর কাছে এই গান ছিলো তার দলে থাকা ৬০ জন কমান্ডো নিয়ে মংলা বন্দরে থাকা পাক বাহিনীর জাহাজে চূড়ান্ত হামলার বার্তা।

তারও ২৪ ঘণ্টা আগে আকাশবাণী কলকাতায় বাজে আরেকটি গান। যাতে বার্তা ছিলো ১৬ আগস্ট প্রথম প্রহরে হবে অভিযান।

কিন্তু রাতের আঁধারে সুন্দরবনের ভেতর দিয়ে মংলা বন্দরে যাবার পথ ভুল করেন যোদ্ধারা।

রাত দুইটার অভিযান পিছিয়ে যায় আরও দুই ঘণ্টা। নিশ্চিত মৃত্যু জেনেও পাকিস্তানী জাহাজে পাতা হয় মুক্তিযোদ্ধাদের মাইন।

একই অভিযান নিয়ে চট্টগ্রামের কর্ণফুলীর তীরে প্রস্তুত ডব্লিও এ চৌধুরীর নেতৃত্বে আরও ৪৮ জন কমান্ডো।

মুক্তিযোদ্ধাদের মাইনে উড়ে যায় পাক বাহিনীর ৯টি জাহাজ। যাতে মজুত ছিলো ২৬ হাজার টন অস্ত্র ও গোলাবারুদ।

একই রকম হামলা চলে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নৌ বন্দরেও। একদিনের অপারেশন জ্যাকপটে মোট ২৬টি জাহাজ হারায় পাক বাহিনী। কিন্তু হতাহত হয়নি একজনও মুক্তিযোদ্ধা।

এই নৌ কমান্ডোদের আট জন ছিলেন ফ্রান্সের তুঁল সাবমেরিন ইয়ার্ডে, পাকিস্তানের সাবমেরিনের জন্য প্রশিক্ষণে। 

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের অকৃত্রিম এক বন্ধুকে নিয়ে ‘জেকে ১৯৭১’

২৯ মার্চ তারা ফ্রান্স থেকে পালিয়ে মাদ্রিদ ও জেনেভা হয়ে দশ দিন পর দিল্লী পৌঁছান। ভারতে তাদের নেতৃত্বে প্রশিক্ষণ নেন আরও ৩০০ নৌ কমান্ডো।

তাদের তিনমাসের প্রশিক্ষণের ফলাফল মুক্তিযুদ্ধের অসামান্য বিজয় গাঁথা অপারেশন জ্যাকপট।

অথচ ৭৫ সালের পনের আগস্টের পর দেশ ছেড়ে জার্মানিতে আশ্রয় নিতে বাধ্য হন মংলা বন্দরের অভিযানে নেতৃত্বে দেওয়া এসব মুক্তিযোদ্ধাকে।

একাত্তর/আরএ

শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ২৫ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালে নৃশংস গণহত্যা সংঘটিত হয়েছিল নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে।
৬ জুলাই, ঐতিহাসিক শেরপুরের ঝিনাইগাতী কাটাখালী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইগাতী উপজেলার রাঙামাটিয়া-খাঠুয়াপাড়া গ্রামে বর্বরোচিত গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা।
আজ ৭ ডিসেম্বর মোংলা ও সুন্দরবন উপকূল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে হটিয়ে এ এলাকা শত্রুমুক্ত করেন। মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও...
একাত্তরে ধর্ষণ শিবির থেকে বেঁচে ফেরা নারীদের কথা
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের বিরুদ্ধে নৃশংস দমন-পীড়ন শুরু করে, যাতে কয়েক লাখ নারীকে আটক করে দিনের পর দিন নির্যাতন করা হয়। তবে খুব বেশিদন হয়নি যখন থেকে কেবলমাত্রই তাদের গল্পগুলো বলা...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালের উত্তরাঞ্চলে তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যা ও প্রলয়ঙ্করী প্লাবনে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মর্মান্তিক এই প্রাকৃতিক...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর